বিশ্বকাপে পেনাল্টি মিসের লজ্জার নতুন রেকর্ড

মেসির পেনাল্টি মিস
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা ব্রুনো গিমারায়েস, ফুটবল বিশ্বের পরিচিত মুখেরা চলতি বিশ্বকাপে পেনাল্টি মিস করে জন্ম দিয়েছেন বিব্রতকর এক রেকর্ডের। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড হয়ে গেছে চলতি বিশ্বকাপের সাত ম্যাচ বাকি থাকতেই।

ফুটবলে গোল করার সহজ উপায় পেনাল্টি। পরিসংখ্যান বলছে, পেনাল্টি থেকে গোলের সম্ভাবনা ৭৯ শতাংশ। যা প্রত্যাশিত গোল বিবেচনায় সর্বোচ্চ। তবে এমন সহজ সুযোগও একের পর এক ফসকে গেছে এবারের বিশ্বকাপে। শ্যুটআউটসহ বিবেচনায় এখনো পর্যন্ত বিশ্বকাপে নেয়া হয়েছ ৫৯টি স্পটকিক। সেখান থেকে গোল হয়েছে ৩৯টি।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে এখন পর্যন্ত পেনাল্টি গোল দেয়ার হার ৬৬ দশমিক ১ শতাংশ। যা ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে সর্বনিম্ন। তবে এই চিত্র কেবল চলতি বছরের না।

২০১৪ সাল থেকে প্রতি আসরেই পেনাল্টি কনভার্শন রেট কমছে বিশ্বকাপে। ব্রাজিল বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল ছিলো ৭৭ দশমিক ৬ শতাংশ। পরের আসরগুলোতে তা কমে হয়েছে ৭০ দশমিক ৬, ৬৭ দশমিক ২ এবং ৬৬ দশমিক ১ শতাংশ।

বিশ্লেষকদের মতে, ফুটবলে ডেটা বিশ্লেষণ অনেক বেশি সহজ হওয়ায় মূলত গোলরক্ষকদের পেনাল্টি ফিরিয়ে দেয়া অনেকটাই সহজ। ১৯৬৬ এবং ১৯৭০ বিশ্বকাপে ১৩ পেনাল্টির সবই গোল হলেও দিনে দিনে সেই হার কমে আসছে। এর পেছনে মূলত কাজ করছে পেনাল্টি নিয়ে কোচিং প্যানেলের বাড়তি পরিকল্পনা।

এমনকি পেনাল্টির আগে একটু থেমে গোলরক্ষকদের বিভ্রান্ত করার কৌশলও কাজে লাগছে না। প্রাপ্ত ডেটা বলছে, এবারের বিশ্বকাপে পেনাল্টিতে থামলে সেখান থেকে গোলের সম্ভাবনা মোটে ৫৭ শতাংশ। আর সরাসরি শটে গোলের সম্ভাবনা ৬৮ শতাংশ।

২০২২ বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ ২১ পেনাল্টি মিসের রেকর্ড আছে। তা থেকে অল্প দূরত্বে থাকলেও সেই রেকর্ড ভেঙে যেতে পারে এই বিশ্বকাপেই।

এসএস