
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: ভয়ে অভিযোগ করে না ৯০ শতাংশ শিক্ষার্থী!
শিক্ষাপ্রতিষ্ঠানে থামছে না শিক্ষার্থীদের যৌন হয়রানি। এর এসব ক্ষেত্রে, গ্রেপ্তার হলেও বেশিরভাগ ঘটনার বিচার হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানের যৌন নিপীড়নের শিকার ৯০ ভাগ শিক্ষার্থীই নানা ভয়ে অভিযোগ করেন না। সমাজ ও আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সোচ্চার হতে হবে। আর আইনের শক্ত প্রয়োগ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধ করতে পারে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ‘ভিত্তিহীন’— দাবি তানভীর আহমেদের
শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ও প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে এনএসসির কাছে চিঠি দিয়েছেন কমিটির সদস্যরা। এদিকে এখন টিভির মুখোমুখি হয়ে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তানভীর আহমেদ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া, পাম্প বন্ধ রাখার অভিযোগ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করেছে সরকার। বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম। এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতাদের মাঝে। দাম বৃদ্ধির খবর আসায় মধ্যরাত থেকেই কোনো কোনো পাম্প বন্ধ রাখারও অভিযোগ ওঠে।

কুয়েতে হামলার অভিযোগ; অস্বীকার আইআরজিসির
দুই সপ্তাহের ইরান-যুদ্ধবিরতি সত্ত্বেও গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) কুয়েতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগ এনেছে কুয়েত। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মৌলভীবাজারে রক্ত পরীক্ষার সময় শিশুর মৃত্যু, অভিযোগের তীর ডায়াগনস্টিক সেন্টারের দিকে
মৌলভীবাজারের কুলাউড়ায় রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ওপরই অভিযোগ করছেন নিহত শিশুটির স্বজনরা। গতকাল (শনিবার, ৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত শিশুটির নাম রিহান (৩ মাস)।

হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ
পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। গতকাল ( সোমবার, ৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

জ্বালানি সংকটে পাম্পে দীর্ঘ লাইন; কোথাও কোথাও সরবরাহ বন্ধ
মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকটের প্রভাব রাজধানীতেও স্পষ্ট। আজ (বুধবার, ২৫ মার্চ) সকাল থেকেই ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে চালকদের।

বাড়তি ভাড়ার প্রমাণ মেলেনি: সড়কমন্ত্রী
ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠলেও এর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বুধবার, ১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যার অভিযোগ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ ভাবে হামলা চালিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু, ভিড় কমেনি ফিলিং স্টেশনগুলোতে
রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি শুরু হলেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমেনি ভিড়। আজ (শনিবার, ৭ মার্চ) সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। তবে, স্বল্প পরিমাণে তেল পাওয়ায় ভোগান্তির অভিযোগ রাইড শেয়ার ও ডেলিভারি চালকদের।

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে আহত দুই যুবক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে অস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা-১১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ বিএনপির প্রার্থীর
ঢাকা-১১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে অভিযোগ করে পুনরায় ভোট গণনার দাবি করেছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তর বাড্ডা গুদারাঘাটে তার নির্বাচনি অফিসে এ অভিযোগ করেন তিনি।