
অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ
অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

অমর একুশে বইমেলায় অংশ না নেয়ার ঘোষণা ৩২১ প্রকাশকের
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় অমর একুশে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩২১ জন প্রকাশক। ‘পাঠক শূন্যতার আশঙ্কা, মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক ঝুঁকির’ কারণ দেখিয়ে তারা অংশ না নেয়ার বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি; রমজান মাসের জন্য বিশেষ ব্যবস্থা
জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। তবে বাংলা একাডেমি জানিয়েছে, মেলা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। এ বছর মেলা রমজান মাসের সঙ্গে মিলে যাওয়ায় বাংলা একাডেমি মেলার প্রাঙ্গণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। আজ (রোববার, ২ নভেম্বর) বিকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহাপরিচালকের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা
ডিসেম্বর অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বইমেলায় বিক্রির হিসাব এসেছে ২০ কোটি, সম্ভাব্য বিক্রি ৪০ কোটি টাকা: বাংলা একাডেমি
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় এবার অংশ নেয়া ৭০৩টির মধ্যে ৩৫১টি প্রকাশনীর বই বিক্রির হিসাব পেয়েছে বাংলা একাডেমি। তাদের বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। তবে বাকি প্রকাশনীগুলোর বই বিক্রিসহ মোট পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হবে বলে মনে করছে বাংলা একাডেমি।

পর্দা নামলো অমর একুশে বইমেলার
পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলার। সমাপনী দিনে ছুটি থাকায় ব্যাপক ক্রেতা-পাঠক সমাগম হয় মেলা প্রাঙ্গনে। তবে মাসব্যাপী মেলায় বইয়ের বিক্রি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন প্রকাশকরা। এবারের মেলায় ফেব্রুয়ারিজুড়েই ছিল নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব বইয়ের বিষয়বস্তুতেও পড়েছে। ইতিহাস, সমাজ ও রাজনীতি বিষয়ক বইয়ে আগ্রহী বেশি লক্ষ্য করা গেছে ক্রেতা-পাঠকের।

মাতৃভাষা দিবসে পাঠক-দর্শক উচ্ছ্বাসে মুখরিত একুশে বইমেলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল থেকেই পাঠকের আনাগোনায় মুখর অমর একুশে বইমেলা। অমর একুশকে স্মরণেই যে বইমেলা তা যেন আরেকটু প্রাণবন্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। তাইতো শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তাইতো সবার পরবর্তী গন্তব্য যেন অমর একুশে বইমেলা।

তরুণ বিক্রয়কর্মীদের অংশগ্রহণে বইমেলা পায় ভিন্নমাত্রা
অমর একুশে বইমেলায় তরুণ বিক্রয়কর্মীরা শুধু বই বিক্রি করাই নয় বরং গড়ে তোলেন বই পড়ার সংস্কৃতিও। পাঠকদের পরামর্শ দেয়া কিংবা বইয়ের প্রতি নতুনভাবে আগ্রহ সৃষ্টি করা সবই করে থাকেন তারা। তাইতো তাদের অংশগ্রহণে প্রতিবছর বইমেলা পায় ভিন্নমাত্রা।

বইমেলায় ক্রীড়া বইয়ের দুরবস্থা: লেখক, ক্রেতা আর পৃষ্ঠপোষকতার অভাব
সীমারেখা টানা নেই তবুও মাঠেই যেন শেষ ক্রীড়া উন্মাদনা। ক্রীড়াঙ্গনে নানাবিধ গল্প অথচ বইমেলায় ক্রীড়া সংশ্লিষ্ট বই খুঁজতে চালাতে হয় চিরুনি তল্লাশি। লেখক-ক্রেতা আর পৃষ্ঠপোষকতার অভাবে ক্রীড়াঙ্গন সম্পর্কিত বই বিক্রি বেহাল।

বইমেলায় হট্টগোলের ঘটনায় নিন্দা প্রধান উপদেষ্টার
অমর একুশে বইমেলায় একটি স্টলে বাগবিতন্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিক অধিকার ও আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন বলে মনে করেন তিনি।

‘রফিক, সালাম, বরকতের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রফিক, সালাম, বরকতের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বলেও জানান তিনি।