উদ্বোধন হয়েছে বইমেলা, উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে তারেক রহমান
দেশে এখন
0

সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেল ২টায় রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

আরও পড়ুন:

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক আজম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকৃত উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদসহ একাধিক কবি, শিল্পী ও বিশিষ্টজন উপস্থিত রয়েছেন।

ইএ