
আশা জাগিয়েও ডুবলো ‘বাংলাদেশের তরী’, সিরিজও হাতছাড়া
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অল্পের জন্য দুইশ রান ছুঁতে পারেনি অস্ট্রেলিয়া। তারা ৬ উইকেটে থামে ১৯৬ রানে। অস্ট্রেলিয়ার এই রানের পেছনে বড় অবদান ম্যাট রেনশর। তিনি একাই ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। যা তার ক্যারিয়ার সেরাও। ফলে তারা বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়। এরপর শুরুতে তানজিদ হাসান তামিম ও শেষের দিকে তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ৭ রানের ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের আজ ‘বাঁচা-মরার’ লড়াই
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা ভুলে সমতায় ফেরার লক্ষ্য টাইগারদের, আর অস্ট্রেলিয়ার চোখ সিরিজ নিশ্চিত করার দিকে। শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ (শুক্রবার, ১৯ জুন) দুপুর ২টায়।

অজিদের বিপক্ষে কাল দ্বিতীয় টি-টোয়েন্টি, অস্বস্তিতে টাইগাররা
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা ভুলে সমতায় ফেরার লক্ষ্য টাইগারদের, আর অস্ট্রেলিয়ার চোখ সিরিজ নিশ্চিত করার দিকে। আগামীকাল (শুক্রবার, ১৮ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দ্বৈরথ আজ
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার, ১৭ জুন) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলতে নামার আগে প্রতিপক্ষকে ছাড় না দেয়ার ঘোষণা টাইগার ক্যাপ্টেন লিটন দাসের। অন্যদিকে সিরিজ জেতা কঠিন হবে মানলেও আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া।

দলে বাড়ছে প্রতিযোগিতা; শক্তিশালী বেঞ্চে খুশি লিটন
বাংলাদেশ দলে এ মুহূর্তে অনেক প্রতিযোগিতা। বেঞ্চও অনেক শক্তিশালী। এটা দলের জন্য বেশ ভালো ব্যাপার। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন দাস এমনটাই বললেন। যে কোনো সময়ে ম্যাচে নামার জন্য এবং পারফর্ম করার জন্য সতীর্থদের প্রস্তুত থাকার কথাও জানালেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে টাইগাররা
ওয়ানডে সিরিজ জয়ের উদ্দীপনা নিয়ে এবার টি-টোয়েন্টি মিশনে চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (সোমবার, ১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে বন্দরনগরীতে পৌঁছায় টাইগাররা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হৃদয়, পেলেন ‘লাল গাড়ি’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচে ১৫৪ রান করে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি আকর্ষণীয় লাল গাড়ি।

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে হোয়াইটওয়াশ এড়ালো অজিরা।

শেষ ওয়ানডেতে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশে চোখ টাইগারদের। মিরপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অলরাউন্ডার সৌম্য সরকার। অন্যদিকে শেষ ম্যাচে জিতে সিরিজ হারের দু:খ ভুলতে চায় অজিরা। মিরপুরে ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।

ক্রিকেটারদের বড় বোনাসের ঘোষণা ডিপিএল চ্যাম্পিয়ন মোহামেডানের
ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দিনে নানা নাটকীয়তা আর সমীকরণ মিলিয়ে ১৬ বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। এমন দিনে ক্রিকেটারদের বড় বোনাসের ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। শিরোপা ও বোনাস পেয়ে খুশি ক্রিকেটাররাও।

ঐতিহাসিক সিরিজ জয় শেষে এবার সমর্থকদের চোখ অজিদের হোয়াইটওয়াশের দিকে
অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। বল হাতে তাসকিন-মোস্তাফিজরা আগুন ঝরানোর পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সৌম্য-শান্তরা। সিরিজ জয়ের পর সমর্থকদের চোখ এখন হোয়াইটওয়াশে।

অজি ও জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের: দুই স্কোয়াডেই পরিবর্তনের চমক
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ এবং এরপর জিম্বাবুয়ের বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ। দুই স্কোয়াডেই এসেছে বেশকিছু পরিবর্তন। মূলত ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই স্কোয়াডে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।