
জাতীয় ক্রীড়া পরিষদের স্টেডিয়াম চুক্তিতে বাফুফের কাছে হস্তান্তর হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় দলের নারীদের পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও বেতনের আওতায় আনবে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বাফুফের সঙ্গে প্রথম পরিচিতি পর্বে এমনটাই জানিয়েছেন আমিনুল হক। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ চুক্তির মাধ্যমে কমলাপুর, সিলেট ও কক্সবাজার স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেবে বলেও জানিয়েছেন তিনি।

ফেডারেশন-অ্যাসোসিয়েশনগুলোর সংকট সমাধানের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
ফেডারেশনগুলোতে শিগগিরই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। এসময় বর্তমান কমিটির কাছে কাজের হিসাব চেয়েছেন তিনি, শুনেছেন ফেডারেশনগুলোর সংকটের কথাও। সব খেলাকেই পেশাদারিত্বের আওতায় আনা হবে বলেও আশ্বস্ত করেন এ প্রতিমন্ত্রী।

চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকালে এনএসসিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি আরও জানান, দেশের সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবে মন্ত্রণালয়। পাশাপাশি সব খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আমিনুল হক।

গুঞ্জনের মাঝেই সরকার-বিসিবি দ্বন্দ্বহীন পথচলার প্রত্যাশা পরিচালকদের
দায়িত্ব পেয়েই বিসিবির নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরব নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমান বোর্ড সামনের দিনগুলোতে কাজ চালিয়ে যেতে পারবে কি না তা নিয়েও আছে প্রশ্ন। তবে বাইরের সব গুঞ্জন একপাশে রেখে সরকার ও বিসিবি দ্বন্দ্ব ছাড়াই এগিয়ে যাবে এমনই প্রত্যাশা পরিচালকদের।

ক্লাব অনুশীলনে ফিরলেন জামাল ভূঁইয়া, জাতীয় দলের প্রস্তুতিতে মনোযোগ
দীর্ঘ বিরতির পর ক্লাবের জার্সিতে অনুশীলনে ফিরেছেন জামাল ভূঁইয়া। লিগের প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও মার্চে জাতীয় দলের ম্যাচ নিয়ে এখন থেকেই ভাবছেন অধিনায়ক, কথা বলেছেন দলের ক্যাম্প ও পরিকল্পনার বিষয় নিয়ে। এদিকে সাবেক ফুটবলার আমিনুল হক ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন জামাল। আশা রাখছেন ফুটবলের উন্নতিতে বিশেষ নজর থাকবে ক্রীড়া প্রতিমন্ত্রীর।

ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবি ও বাফুফের অভিনন্দন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক
টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তরের বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।

জামায়াত দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের ওপর জনগণ আস্থা রাখবে না: আমিনুল হক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক বলেছেন, জামায়াত সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, কারণ যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা দেশের নারীদের অসম্মান করে কথা বলে, তাদের ওপরে এদেশের জনগণ কখনোই আস্থা রাখবে না। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমেই তারা জামায়াতকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।

একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক
ঢাকা-১৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, অশুভ একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনি প্রচারণার মিরপুর-১১ এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত হলে সাধারণ মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত হবে সর্বোচ্চ অগ্রাধিকার: আমিনুক হক
ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একইসঙ্গে তিনি সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

জামায়াত টাকা দিয়ে ভোট কেনা শুরু করে দিয়েছে: আমিনুল হক
জামায়াতে ইসলামীর দিকে অভিযোগ তুলে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনে দলটির প্রার্থী আমিনুল হক বলেছেন, তারা এরই মধ্যে টাকা দিয়ে ভোট কেনা শুরু করে দিয়েছে। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) নিজ এলাকায় নির্বাচনি প্রচারণা সভায় বক্তৃতা দেয়ার সময় তিনি অভিযোগ করেন।

বাবা-মায়ের কবর জিয়ারত করে ঢাকা-১৬ আসনে আমিনুলের প্রচারণা শুরু
বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।