ইয়েমেন-যুদ্ধ
দুই সপ্তাহের মধ্যে রিয়াদের আর্থিক অঞ্চলে আবার হামলা; ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার

দুই সপ্তাহের মধ্যে রিয়াদের আর্থিক অঞ্চলে আবার হামলা; ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার

সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ আকাশচুম্বী ভবনে বৃহস্পতিবার সন্দেহভাজন হুথি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই ভবনেই দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান যুদ্ধের সর্বশেষ উত্তেজনার অংশ হিসেবে এই হামলার ঘটনা ঘটল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাব-এল-মান্দেব থেকে পিছু হটার পর সৌদি যৌথ বাহিনীর কমান্ডার বরখাস্ত

বাব-এল-মান্দেব থেকে পিছু হটার পর সৌদি যৌথ বাহিনীর কমান্ডার বরখাস্ত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইরত জোট বাহিনীর কমান্ডারকে সরিয়ে দিয়েছে সৌদি আরব। ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনী লোহিত সাগরের উপকূল থেকে পিছু হটার মধ্যেই এই পদক্ষেপ নেয়া হল।

ইয়েমেনে নতুন করে সংঘাত; বাস্তুচ্যুত পৌনে তিন লাখের বেশি মানুষ

ইয়েমেনে নতুন করে সংঘাত; বাস্তুচ্যুত পৌনে তিন লাখের বেশি মানুষ

গত আগস্টে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে অন্তত ২ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী দপ্তর (ওসিএইচএ)। বাস্তুচ্যুতদের মধ্যে গর্ভবতী নারীরা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে তায়েজ প্রদেশ এবং উপকূলীয় অঞ্চলে তীব্র লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছে।

সৌদি আকাশে হুথিদের চারটি ড্রোন ধ্বংস; রিয়াদের পাশে দাঁড়াতে প্রস্তুত মিসর

সৌদি আকাশে হুথিদের চারটি ড্রোন ধ্বংস; রিয়াদের পাশে দাঁড়াতে প্রস্তুত মিসর

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদসহ দেশটির তিনটি অঞ্চলের আকাশ থেকে চারটি ড্রোন আটক ও ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামোয় হুথিদের একের পর এক হামলার মধ্যেই এই ঘটনা ঘটল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

হুথিদের ভূখণ্ড দখলে উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ, ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত

হুথিদের ভূখণ্ড দখলে উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ, ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে দীর্ঘদিনের মতবিরোধ ভুলে সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন সমঝোতার আওতায় দেশটির দক্ষিণাঞ্চলে হুথিবিরোধী সরকারি বাহিনীকে পুনরায় অর্থায়ন শুরু করতে সম্মত হয়েছে আবুধাবি। এর বিনিময়ে সৌদি আরব ওই বাহিনীকে আকাশপথে সামরিক সুরক্ষা দেবে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনে পুরোদমে যুদ্ধ ফিরে আসার আশঙ্কা জাতিসংঘের; কঠোর পদক্ষেপের দাবি সৌদি আরবের

ইয়েমেনে পুরোদমে যুদ্ধ ফিরে আসার আশঙ্কা জাতিসংঘের; কঠোর পদক্ষেপের দাবি সৌদি আরবের

ইয়েমেনে আবারও ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হয়েছে বলে সতর্ক করেছেন দেশটির জন্য নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ। হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের জের ধরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আয়োজিত এক বৈঠকে গ্রুন্ডবার্গ এই হুঁশিয়ারি দিয়ে সব পক্ষকে রাজনৈতিক সংলাপে ফেরার আহ্বান জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঘর নেই, কাজ নেই, ঋণের বোঝা; পালিয়ে আসা এক ইয়েমেনি পরিবারের আর্তনাদ

ঘর নেই, কাজ নেই, ঋণের বোঝা; পালিয়ে আসা এক ইয়েমেনি পরিবারের আর্তনাদ

সেদিন সন্ধ্যায় সাঈদ হাসানের দুই ছেলে দৌড়ে এসে বললো, সৈন্যরা পিছু হটছে। ৫৮ বছর বয়সী সাঈদ প্রথমে বিশ্বাস করেননি। ভেবেছিলেন, হয়তো কৌশলগত পদক্ষেপ। কিন্তু ছেলেরা যখন ফিরে এসে বললো, বিশাল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম সত্যিই পিছু হটছে, তখন তিনি নিজে গিয়ে দেখলেন। আর সে দৃশ্য তাকে স্তম্ভিত করে দিলো।

হুথিদের বিরুদ্ধে সৌদির বড় হামলার ছক, সতর্ক অবস্থানে পশ্চিমা মিত্ররা

হুথিদের বিরুদ্ধে সৌদির বড় হামলার ছক, সতর্ক অবস্থানে পশ্চিমা মিত্ররা

আন্তর্জাতিক বাণিজ্য পথ সচল রাখতে ও বাব-এল-মান্দেব প্রণালি থেকে ইরান-সমর্থিত হুথিদের হঠাতে নতুন ছক কষছে সৌদি আরব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া এই অভিযানে ইয়েমেনের লক্ষাধিক স্থানীয় সেনাকে মাঠে নামানোর প্রস্তুতি চলছে। রিয়াদকে সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য দিয়ে পরোক্ষ সহায়তা করছে পাকিস্তান, তুরস্ক, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। তবে পশ্চিমা মিত্ররা সরাসরি এই হামলায় অংশ নেয়া থেকে নিজেদের বিরত রাখছে। সংশ্লিষ্ট আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনে সামরিক ক্যাম্পে হুথি হামলা; নিহত ৩০ সেনা, আহত ১৫

ইয়েমেনে সামরিক ক্যাম্পে হুথি হামলা; নিহত ৩০ সেনা, আহত ১৫

ইয়েমেনের হাধরামাউত ও মারিব প্রদেশের সরকারি সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন। ২০২২ সালের পর দেশটিতে সামরিক উত্তেজনার এটিই সবচেয়ে ভয়াবহ রূপ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।