
পিক সিজন পেরিয়েও কমছে না ডেঙ্গুর প্রকোপ, শঙ্কা ডিসেম্বর পর্যন্ত
পিক সিজন পার হলেও কমছে না ডেঙ্গুর ভয়াবহতা। যা আগামী ডিসেম্বর মাঝামাঝি পর্যন্ত চলতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। আগামী মৌসুমে এর প্রকোপ রোধে পরিচ্ছন্নতাকর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি নিতে হবে বিশেষ পরিকল্পনা। তবে কার্যকারিতা প্রমাণিত না হওয়ায় এখনই টিকা ট্রায়ালের পক্ষে নন বিশেষজ্ঞরা।

বাড়ে বাজেট আর খরচ; তবু থামছে না ডেঙ্গুর মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু কোনোভাবেই থামছে না। ২৬ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চলতি বছরের তিন মাসেই। মশা চিহ্নিত না করে বাজেট ও খরচ বাড়িয়েও এডিস মশা নিধন করা যাচ্ছে না। গবেষক সাঈদ মাহমুদ উল্লাহ বলেন, এডিস মশা চিহ্নিত না করে সারা বছর ওষুধ ছিটালেও ডেঙ্গুর মহামারি বন্ধ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানেই না, কোনটা এডিস মশা।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ
চাঁপাইনবাবগঞ্জে কোনোভাবেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। ঘটছে প্রাণহানিও। ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় সারা দেশে শীর্ষে রয়েছে এই জেলা। হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। অন্যদিকে, পৌরসভার ড্রেনে জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার প্রজননের আশঙ্কা। তবে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই এ সমস্যার কারণ হিসেবে দেখছে পৌর কর্তৃপক্ষ।

এডিস নিয়ন্ত্রণে অভিযান বাসাবাড়িতে; নজরদারির বাইরে সরকারি স্থাপনা!
এডিস মশাকে গৃহস্থালি মশা হিসেবে প্রচার করে নিয়ন্ত্রণের সব কার্যক্রমই বাসাবাড়ি নির্ভর। নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে বাসাবাড়ির মালিকদের। অথচ সরকারি স্থাপনা ও নির্মাধীন বিভিন্ন স্থাপনায় নীরবে হচ্ছে মশার বংশবিস্তার। তবে, প্রয়োজনে খোলা স্থানেও কার্যক্রম চালানোর তাগিদ বিশেষজ্ঞদের।

ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৯০ জনের মৃত্যু হলো। আজ (শনিবার, ২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর মাসকে সামনে রেখে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে।

কুমিল্লায় ডেঙ্গুর থাবা; নগর ছাড়িয়ে ছড়াচ্ছে গ্রামেও
বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত মাসে যেখানে আক্রান্ত হয়েছেন ১৯২ জন, চলতি মাসে সেই সংখ্যা দ্বিগুণ। চিকিৎসকদের আশঙ্কা, আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়-ডেঙ্গু এখন আর শুধু নগরীর রোগ নয়, ছড়িয়ে পড়ছে গ্রামেও।

বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গু, প্রকোপ সামলাতে শ্রীলঙ্কায় ড্রোনের ব্যবহার
মশার মাধ্যমে ছড়ানো এক রোগের বিরুদ্ধে লড়তে ড্রোন ব্যবহার করছে শ্রীলঙ্কা। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়তে সামরিক ড্রোন মোতায়েন করেছে দেশটি। এসব ড্রোন ভবনের ছাদের ওপর জমে থাকা পানি ও মশা প্রজননের অন্যান্য স্থান খুঁজছে। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৭ জন।

রাজধানীতে এডিসের লার্ভার উদ্বেগজনক ঘনত্ব, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এবার বর্ষার আগেই এডিস মশার লার্ভার ঘনত্ব উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। যে কারণে ডেঙ্গুর চরম ঝুঁকিতে রয়েছে রাজধানীবাসী। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু ওষুধ ছিটিয়ে নয়, নাগরিকদের নিজ উদ্যোগে এডিসের প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে জরুরি বলে মনে করছেন গবেষকরা। আর ঝুঁকি কমাতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

বর্ষার আগেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ২৯০০, নিহত ৫
বর্ষার আগেই বাড়ছে ডেঙ্গু। চলতি বছর আক্রান্ত ২৯শ’, মৃত্যু হয়েছে ৫ জনের। বেশি আক্রান্ত ঢাকা বিভাগে। বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো ডেঙ্গু যেন বৃদ্ধি না পায়- সেজন্য সরকার ও সিটিগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এদিকে, দক্ষিণ সিটি মশা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যখাতে ৫৭ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ রেখেছে। উত্তর সিটি বরাদ্দ রেখেছে প্রায় ১৮৭ কোটি ৭৫ লাখ টাকা। দক্ষিণ সিটি প্রশাসক বলছেন, লার্ভা চিহ্নিতে ৭৫টি ওয়ার্ডে জরিপ টিম করা হয়েছে। আর ঈদের পর সপ্তাহে ৩ দিন মশার ফগিং কার্যক্রম চলবে উত্তর সিটিতে।

মাসের ব্যবধানে মশার ঘনত্ব বেড়েছে ৪০ শতাংশ, দুর্ভোগে জনজীবন
রাজধানীতে মশার প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে। দিনের বেলায়ও মশার কামড় থেকে রেহাই মিলছে না, যা রাতে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গবেষণায় দেখা গেছে, গত এক মাসে মশার ঘনত্ব ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের উদ্যোগে নিয়মিতই চালানো হয় ফগিং কার্যক্রম। তবে, এতে মশার উপদ্রব কমছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।