
বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ১০ আগস্ট) ভোররাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

উখিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা সিএনজি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাতারবাড়ি এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছান তিনি। পরে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান। আজ (রোববার, ৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব কথা জানান।

কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে— প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশের মানুষ কখনো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিদেশে বসে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না।’

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক নিহত; হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং পরিচালনায় নিরাপত্তাজনিত অবহেলার অভিযোগে পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে মাদক কারবারিদের তালিকা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে টেকনাফে অপহরণ, মাদক ও সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে দুইটি নতুন সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জানান, কক্সবাজারের অপরিসীম পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে। তবে অভিযানে জড়িত মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।