
১৭ বছর পর ভেনেজুয়েলা ও ইসরাইলের কনস্যুলার সেবা পুনরায় চালু
প্রায় ১৭ বছর পর ভেনেজুয়েলা ও ইসরাইল দুই দেশে কনস্যুলার সেবা পুনরায় চালু করতে সম্মত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) দুই দেশের সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ পদক্ষেপ দক্ষিণ আমেরিকার দেশটির ভূরাজনৈতিক অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে ২০০৯ সালে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈরুতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাইকমিশনে হামলা: আগরতলায় কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার পর কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) সহকারী হাইকমিশনে হামলার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।