
টুথপেস্ট টিউবের নিচে রঙিন দাগ কেন থাকে? কোনটিতে কী বোঝায়
টুথপেস্ট কেনার সময় টিউবের পেছনের নিচের অংশে থাকা ছোট রঙিন বর্গাকার চিহ্নটি কমবেশি অনেকেই খেয়াল করেন। কারো টিউবে থাকে কালো দাগ, কারোটিতে লাল, নীল কিংবা সবুজ। সোশ্যাল মিডিয়ায় বহু দিন ধরেই একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে-এই রঙের মাধ্যমেই নাকি বোঝা যায় টুথপেস্টটি প্রাকৃতিক নাকি কেমিক্যালযুক্ত! তবে চিকিৎসা বিজ্ঞান ও ম্যানুফ্যাকচারিং বিশেষজ্ঞরা বলছেন এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা (Misconception)।

শিশুদের কোন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক আছে আর কোনটিতে নেই? দেখে নিন তালিকা
শিশুদের টুথপেস্ট কতটা নিরাপদ? সাম্প্রতিক এক গবেষণায় উন্মোচিত হয়েছে এক ভয়াবহ তথ্য। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া শিশুদের ব্যবহারের ৬টি জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে ৪টিতেই মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ (Microplastics)-এর উপস্থিতি ধরা পড়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০টি থেকে শুরু করে সর্বোচ্চ ১৪০টি পর্যন্ত ক্ষতিকর প্লাস্টিক কণা পাওয়া গেছে, যা কোমলমতি শিশুদের অজান্তেই পেটে গিয়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে (Toxic Microplastics Found in Kids Toothpaste in Bangladesh: Health Risks and Brand List)।

রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন যেভাবে: কারবাইডমুক্ত আম চেনার ৫টি সহজ উপায়
গ্রীষ্মের এই সময়ে বাজারজুড়ে এখন হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ কিংবা গোবিন্দভোগের মতো সুস্বাদু আমের ছড়াছড়ি। তবে আমের এই মরসুমে ফলপ্রেমীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে কৃত্রিমভাবে রাসায়নিক দিয়ে পাকানো আম (Chemically Ripened Mangoes)। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত আম (How to Identify Chemically Ripened Mangoes) পাকাতে অসাধু ব্যবসায়ীরা এখনো ক্যালসিয়াম কারবাইড (Calcium Carbide) নামক এক ধরণের বিপজ্জনক কেমিক্যাল ব্যবহার করছেন।

নারায়ণগঞ্জে যৌথ মোবাইল কোর্ট; অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে ১ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ ও জেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ভেজাল শিশুখাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে।

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো ময়মনসিংহেও পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। আজ (রোববার, ১৮ আগস্ট) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

রাজধানীর টিকাটুলিতে কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ড
২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ভোর ৫টায় হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় কেমিক্যাল গোডাউনে আগুন আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবন মালিক গোপনে কেমিক্যালের গোডাউন ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ আবাসিক বাসিন্দাদের। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, নেই হতাহতও। আবাসিক ভবনে রাজউক কেমিক্যালের গোডাউনের অনুমোদন দিয়েছিলো কিনা সে বিষয়েও ক্ষতিয়ে দেখার কথা জানায় ফায়ার সার্ভিস।

বগুড়ায় কোরবানির হাটে বাড়ছে পশু সরবরাহ; সন্তুষ্ট ক্রেতা
কোরবানি ঈদের সময় ঘনিয়ে আসার সাথে বগুড়ার হাটগুলোতে বাড়ছে পশুর সরবরাহও। অনেক ক্রেতা ওজন করে গরু কেনার জন্য ছুটছেন খামারগুলোতে। গরুর লাইভ ওয়েট ধরা হচ্ছে সাড়ে ৪শ' থেকে ৫শ' কেজি দরে। কিছু কিছু খামার গরু বিক্রিতে বাড়তি সুবিধাও দিচ্ছে।

টানা ২২ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গতকাল (রোববার, ২৫ আগস্ট) লাগা আগুন নিয়ন্ত্রণে আসে আজ (সোমবার, ২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে।

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো আম জব্দ
সাতক্ষীরার কালিগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো ৪শ' কেজি আম জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের আজিজুল ইসলামের গুদামে অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী।

টমেটো ছাড়া ফ্লেভার-কেমিকেলে তৈরি হচ্ছে টমেটো সস
শুধুমাত্র ফ্লেভার আর কেমিকেল দিয়ে তৈরি হচ্ছে টমেটো সস। যেখানে টমেটোর লেশ মাত্র নেই।