ক্যামেরা
নতুন স্মার্ট চশমা বাজারে আনছে মেটা, থাকছে বিশেষ সুবিধা

নতুন স্মার্ট চশমা বাজারে আনছে মেটা, থাকছে বিশেষ সুবিধা

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ব্যাপক বিতর্কের পর ক্যামেরাবিহীন নতুন স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিলো প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। রে-ব্যান মেটা অডিও নামের এই অত্যাধুনিক চশমায় থাকছে কথা বলা ও গান শোনার সুবিধা। ব্যবহারকারীদের ভয়েস কমান্ডের মাধ্যমে কেনাকাটা, অ্যাপয়েন্টমেন্ট ও বিভিন্ন কাজে সহায়তা করবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই প্রযুক্তি বেশ কার্যকর বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। এটিকে যুগান্তকারী উদ্ভাবন বলেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। গোপনীয়তার উদ্বেগ দূর করতে শুধু ক্যামেরা বাদ দেয়াই যথেষ্ঠ নয় বলে মত বিশেষজ্ঞদের।

শাওমি ১৮ প্রো সিরিজ উন্মোচিত; বাংলাদেশে কবে পাওয়া যাবে, দাম কত?

শাওমি ১৮ প্রো সিরিজ উন্মোচিত; বাংলাদেশে কবে পাওয়া যাবে, দাম কত?

বিশ্ববাজারে বড় চমক দিয়ে চীনে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো শাওমির সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ শাওমি ১৮ প্রো (Xiaomi 18 Pro Series)। এই সিরিজে দুটি প্রিমিয়াম হ্যান্ডসেট এসেছে শাওমি ১৮ প্রো (Xiaomi 18 Pro) এবং শাওমি ১৮ প্রো ম্যাক্স (Xiaomi 18 Pro Max)। বিশ্বমানের লাইকা ক্যামেরা (Leica Cameras), পেছনে সেকেন্ডারি ডিসপ্লে (Secondary Rear Display), কোয়ালকমের নতুন চিপসেট এবং চোখ ধাঁধানো হার্ডওয়্যারভিত্তিক প্রাইভেসি ডিসপ্লে (Privacy Display) প্রযুক্তি যুক্ত করা হয়েছে এই ফোনগুলোতে। সিরিজটি আন্তর্জাতিক বাজারেও (Global Launch) খুব শীঘ্রই মুক্তি পাবে।

আইফোন সিরিজের নতুন সংস্করণ উন্মোচন করলো অ্যাপল

আইফোন সিরিজের নতুন সংস্করণ উন্মোচন করলো অ্যাপল

নতুন সিইও জন টার্নাসের হাত ধরে আইফোন সিরিজের নতুন সংস্করণ ‘১৮ প্রো’ এবং ‘১৮ প্রো ম্যাক্স’ উন্মোচন করলো অ্যাপল। চারটি সুন্দর রং ও ফিনিশে এই সিরিজের আগাম প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর। চমকের এখানেই শেষ নয়, ১৮তম সংস্করণের সঙ্গে উন্মোচন করা হয়েছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুয়ো। স্টোরের তথ্যানুযায়ী, ২৫৬ জিবির ১৮ প্রো এবং প্রো ম্যাক্স পাওয়া যাবে ১ হাজার ১৯৯ ডলার আর ১ হাজার ২৯৯ ডলারে। আর আইফোন ডুয়োর দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে।

একবার চার্জে দুই দিন চলবে যে স্মার্টফোন, দাম কত?

একবার চার্জে দুই দিন চলবে যে স্মার্টফোন, দাম কত?

টেক জায়ান্ট শাওমি বাংলাদেশ (Xiaomi Bangladesh) আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে তাদের নতুন বাজেটের অলরাউন্ডার স্মার্টফোন ‘রেডমি ১৭’ (Redmi 17)। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, মজবুত বিল্ড কোয়ালিটি এবং আকর্ষণীয় ডাইনামিক আরজিবি লাইটসহ (Dynamic RGB Light) দারুণ সব ফিচার নিয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে।

আপনার ঘরে গোপন ক্যামেরা নেই তো? যেভাবে বুঝবেন

আপনার ঘরে গোপন ক্যামেরা নেই তো? যেভাবে বুঝবেন

ভ্রমণ বা কেনাকাটার প্রয়োজনে হোটেল কক্ষ বা শপিং মলের ট্রায়াল রুম ব্যবহারের সময় অনেকেই এক ধরনের অজানা আতঙ্কে ভোগেন। মনে প্রশ্ন জাগে, কোনো গোপন ক্যামেরা (hidden camera) আড়ালে থেকে নজর রাখছে না তো? মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক জরিপ বলছে, প্রায় ৫৮ শতাংশ নাগরিক লুকানো ক্যামেরা নিয়ে চিন্তিত, যাদের মধ্যে ৩৪ শতাংশ ভ্রমণকারী হোটেলে উঠে সশরীরে ক্যামেরা খোঁজার চেষ্টা করেন। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে সিসিটিভি বা স্পাই ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও ধারণের একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। লুকানো ক্যামেরা শনাক্ত করার ৫টি কার্যকর ও সহজ উপায় নিচে তুলে ধরা হলো (How to detect hidden cameras in hotel rooms and trial rooms):

একবার চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখা যাবে নতুন স্মার্টফোনে, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

একবার চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখা যাবে নতুন স্মার্টফোনে, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারি ও আধুনিক ফিচারের নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ (Vivo Bangladesh)। টেকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অফিশিয়ালি উন্মোচন করা হলো ‘ভিভো ওয়াই৫০০’ (Vivo Y500)। এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল ব্যাটারি ব্যাকআপ।

নতুন স্মার্টফোন কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

নতুন স্মার্টফোন কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের স্মার্টফোনের ভিড়ে নিজের জন্য সঠিক ডিভাইসটি বেছে নেওয়া মোটেও সহজ কাজ নয়। অনেকেই শুধুমাত্র আকর্ষণীয় ডিজাইন (Attractive Design) বা চটকদার বিজ্ঞাপনের প্রভাবে ফোন কিনে পরবর্তীতে পস্তাতে হন। তাই একটি নতুন স্মার্টফোন কেনার আগে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এর ভেতরের হার্ডওয়্যার, রিয়েল-লাইফ পারফরম্যান্স এবং ভবিষ্যৎ উপযোগিতার দিকগুলো খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত।

এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা

এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা

সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

একবার চার্জে ১৫ দিন চলবে নকিয়ার নতুন ফোন, দাম কত?

একবার চার্জে ১৫ দিন চলবে নকিয়ার নতুন ফোন, দাম কত?

নকিয়ার চিরচেনা নস্টালজিয়া আর ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দেশের বাজারে ফিরিয়ে আনা হলো। বাংলাদেশে সম্পূর্ণ নিজস্ব কারখানায় উৎপাদিত নতুন চমক ‘নকিয়া ১১০ পাওয়ার’ (Nokia 110 Power bangladesh price) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, চমৎকার ডিসপ্লে ও সাশ্রয়ী মূল্যের এই ফোনটি একবার পূর্ণ চার্জে টানা ১৫ দিন পর্যন্ত সচল থাকবে। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এক জমকালো সম্মেলনে এই ফোনটি উন্মোচন করা হয়।

সংসদ ভবনের ক্যামেরা কেনাকাটায় দুর্নীতি হয়নি: সংসদের হুইপ

সংসদ ভবনের ক্যামেরা কেনাকাটায় দুর্নীতি হয়নি: সংসদের হুইপ

সংসদ ভবনের ক্যামেরা কেনাকাটায় কোনো আর্থিক দুর্নীতি হয়নি, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে তথ্যের গড়মিল আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

আইফোনে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পরীক্ষা চালাচ্ছে অ্যাপল

আইফোনে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পরীক্ষা চালাচ্ছে অ্যাপল

পরবর্তী প্রজন্মের আইফোনের মেইন ক্যামেরায় পরীক্ষামূলকভাবে ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করছে অ্যাপল। সম্প্রতি এমন গুঞ্জন উঠেছে বলে গিজমোচায়না প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা লাগানো রয়েছে: ইসি

ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা লাগানো রয়েছে: ইসি

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা লাগানো রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।