আধো-আলোতে সাবেক সিইও টিম কুক সরে যেতেই হাজির হলেন অ্যাপলের নতুন নির্বাহী জন টার্নাস। নাটকীয় এক প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে জানালেন আগমন বার্তা, উন্মোচন করলেন আইফোন সিরিজের নতুন সংস্করণ আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স উন্মোচন করলো অ্যাপল। চারটি সুন্দর রং ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার এবং একেবারে নতুন বারগান্ডি ফিনিসে হাজির আইফোন ১৮।
ডায়নামিক আইল্যান্ড, পাশাপাশি এ২০ প্রো চিপসেট এবং একটি ভেপার চেম্বার, যা একসঙ্গে আইফোনের ইতিহাসে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে। বড় ব্যাটারির বদৌলতে ১৮ প্রো ম্যাক্স আইফোনের ইতিহাসে ব্যাটারি লাইফেও এনেছে বড় বদল। অ্যাপল ইন্টেলিজেন্স ও সিরি এআই সহ আইওএস ২৭ দিয়ে বানানো আইফোন ১৮ প্রো মডেলগুলো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি।
আরও পড়ুন:
ভ্যারিয়েবল অ্যাপারচারসহ নতুন ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরাটি অ্যাপলের তৈরি করা এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ক্যামেরা, যা প্রথমবার আইফোনে অ্যাপারচার নিয়ন্ত্রণের সুযোগ এনে দিয়েছে। এটি আলোর পরিমাণ এবং ডেপথ অব ফিল্ড স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে সেরা ছবি তুলতে সাহায্য করবে।
তবে এ বছর অ্যাপল সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, আইফোন ডুয়ো। ৫.৪ ইঞ্চি বাইরে ও ৭.৮-ইঞ্চি ভেতরের ডিসপ্লে, টাইটানিয়াম বডি এবং সাইড-বাটনে টাচ আইডি দেয়া হয়েছে ফোনটিতে। ডুয়ো ও আল্ট্রা দুটি আলাদা ভার্সনে পাওয়া যাবে ফোল্ডেবল সিরিজ। অ্যাপল পেন্সিল সাপোর্ট এবং একইসঙ্গে দুটি অ্যাপ ব্যবহারের শক্তিশালী মাল্টিটাস্কিং ফিচার আছে ফোনটিতে।
এই সিরিজের আগাম প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর। স্টোরের তথ্য অনুযায়ী ২৬৫ জিবির ১৮ প্রো এবং প্রো ম্যাক্স পাওয়া যাবে ১ হাজার ১৯৯ ডলার আর ১ হাজার ২৯৯ ডলারে। আর আইফোন ডুয়োর দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে।
আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি উন্নত ‘সিরি এআই’ ও ‘এস১১’ প্রসেসর সমৃদ্ধ অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও প্রিমিয়াম ওয়াচ আল্ট্রা ৪ বাজারে এনেছে অ্যাপল। এছাড়াও ৫০ শতাংশ উন্নত নয়েজ ক্যান্সেলেশন ও লাইভ ট্রান্সলেশন ফিচারের এয়ারপডস ৫ উন্মোচন করা হয়েছে, আছে বেইজ ও ওয়্যারলেস চার্জিংয়ের দুটি সংস্করণ।




