টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে। তবে অভিযানে জড়িত মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।