
তেজগাঁওয়ে তালা ভেঙে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সড়ক ও জনপথ স্টাফ কোয়ার্টারের তালাবদ্ধ একটি কক্ষের ভেতর থেকে কম্বল মোড়ানো অবস্থায় নিশি আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী সাগর পলাতক রয়েছে বলে জানা গেছে।

নেত্রকোণায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার
নেত্রকোণায় নিখোঁজের ৫ দিন পর সাবেক স্বামীর বাড়ির পেছনে নদীর পাড়ে মাটির নিচ থেকে নাজু আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী নুরুল আমিনকে (৪০) আটক করা হয়েছে।

ভাঙ্গায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে স্বামীর পলায়ন
ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার মৌ (২৩) নামে এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।

জামালপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
জামালপুরে ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার একটি ছয় তলা ভবনের পাঁচতলার এক ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নোয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় আন্ডারচরের পশ্চিম মাইজচরা সাইদুল হক সরকারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।