গোলাপি-বল

আলোক-স্বল্পতার সমাধানে গোলাপি বল; বদলাবে কি টেস্টের কৌশল?
টেস্ট ক্রিকেটে আলোক-স্বল্পতার সমস্যা নতুন নয়। দিনের শুরুতে ঝলমলে রোদ থাকলেও অনেক সময় বিকেল গড়াতেই ঘন মেঘে বন্ধ হয়ে যায় খেলা। শীত বা বৃষ্টির মৌসুমেও আলোক-স্বল্পতায় বারবার বন্ধ হয় টেস্ট ম্যাচ। সমাধান হিসেবে সামনে আসছে গোলাপি বল ব্যবহারের প্রস্তাব। তবে তাতে রয়েছে কৌশলগত সুবিধা-অসুবিধার প্রশ্নও।

স্টার্কের রেকর্ড ৯ রানে ৬ উইকেট
গোলাপি বলে বরাবরই দুর্দান্ত ছন্দে থাকেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার সেই ক্ষুরধার ফর্মের ভিন্ন এক রূপ এবারে দেখা গিয়েছে কিংস্টন টেস্টে। পেসার স্টার্কের এক স্পেলে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার ৯ রানে ৬ উইকেট শিকারের দিনে ক্যারিবিয়ানরা অলআউট হয়েছে টেস্টের ২য় সর্বনিম্ন ২৭ রানে।