
বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন
চট্টগ্রাম বিমানবন্দর ও পতেঙ্গা সড়কে দেশের প্রথম দুই দশমিক দুই কিলোমিটারের সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রামে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ তৈরি করতে চট্টগ্রামে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। আগামীকাল (শুক্রবার, ৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ট্র্যাকটির উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে: চসিক মেয়র
প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি তা মানবকল্যাণে ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২ দিনব্যাপী ‘নেক্সট জেনারেশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর মাসকে সামনে রেখে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে।

চসিক এলাকায় শেষ হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় পরিচালিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া মাসব্যাপী এ ক্যাম্পেইন ২০ মে পর্যন্ত পরিচালিত হয়। এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে চসিক স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠন করলেন প্রতিমন্ত্রী
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চসিকের মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের জন্য সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্ব-পদে থাকতে চান চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়রের মেয়াদ আজ শেষ হচ্ছে। তবে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্ব-পদে থাকতে চান বলে জানিয়েছে বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) দুপুরে হালিশহরে একটি পার্ক উদ্ধোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

দ্রুত চসিক নির্বাচন দাবি, নিজেই প্রার্থী হবেন মেয়র শাহাদাত
জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনে নিজেকে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

চসিকে কর জালিয়াতির অভিযোগে দুদকের অভিযান
জালিয়াতির মাধ্যমে পৌরকর কমিয়ে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতিসাধনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালাচ্ছে দুদকের টিম। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) সিটি করপোরেশনের তদন্ত প্রতিবেদনে উদঘাটিত হয় এ জালিয়াতি।

পাঁচলাইশে প্রাথমিক বিদ্যালয়ে নতুন মাঠ উদ্বোধন করলেন মেয়র শাহাদাত
চট্টগ্রামের পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন একটি মাঠ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকালে নতুন মাঠ উদ্বোধন করেন তিনি। জানান, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে উন্মুক্ত স্থান বাড়ানো ও খেলার মাঠ উন্নয়নে চসিক। এর মধ্যে বেশ কয়েকটি মাঠে কাজ চলছে বলেও জানান তিনি।

দেশসেরা সিটি করপোরেশনের স্বীকৃতি গ্রহণ করলেন চসিক মেয়র
সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫ ক্যাটাগরিতে দেশের সিটি করপোরেশনগুলোর পরিচালনা ব্যবস্থার (সিটি গর্ভন্যান্স) ওপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২ সিটি করপোরেশনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম হওয়ার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।