চাঁদপুর
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা ও ঝালকাঠিসহ আরও কয়েকটি জেলার নির্দিষ্ট কয়েকটি গ্রামে আগেভাগে ঈদ পালন হয়েছে। সকালে এসব জেলার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

যাত্রীদের নিরাপদ-নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাজিব আহসান

যাত্রীদের নিরাপদ-নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাজিব আহসান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে সহজ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ (মঙ্গলবার, ১৭মার্চ) পূর্বাচল উপশহরের ৩শ’ ফিট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রীজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চাঁদপুরের বাজারে বাড়তি ফলের দাম

চাঁদপুরের বাজারে বাড়তি ফলের দাম

সারা দিন রোজা রেখে ইফতারের টেবিলে ফল রাখতে পছন্দ করেন অনেকেই। কিন্তু রমজান মাসকে ঘিরে চাঁদপুরের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের ফলের‌ দাম। এতে করে বাজেট মেলাতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা।

এহসানুল হক মিলন পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব

এহসানুল হক মিলন পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিশৃঙ্খলা করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি মানিক

বিশৃঙ্খলা করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি মানিক

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

কুমিল্লায় রেলওয়ে জংশনে মেঘনা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৫

কুমিল্লায় রেলওয়ে জংশনে মেঘনা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৫

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সংযোগের সময় বগির সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এক রেলকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রাম-চাঁদপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

‘পীরের নির্দেশে’ ভোটবিমুখ চাঁদপুরের নারী ভোটাররা; প্রশাসনের উদ্যোগে ভাঙছে মিথ

‘পীরের নির্দেশে’ ভোটবিমুখ চাঁদপুরের নারী ভোটাররা; প্রশাসনের উদ্যোগে ভাঙছে মিথ

‘পীরের নির্দেশে’ ভোটাধিকার থেকে বিরত থাকছেন চাঁদপুর–৪ আসনের একটি ইউনিয়নের নারী ভোটাররা। নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে নিয়মিত ঘর থেকে বের হলেও স্থানীয় থেকে জাতীয়—সব ধরনের নির্বাচনে যুগের পর যুগ ‘ভোটবিমুখ’ এসব নারী। তাদের ভোটাধিকারে উদ্বুদ্ধ করতে প্রার্থীদের প্রচার-প্রচারণার পাশাপাশি কাজ করছে প্রশাসন। এরই ফলশ্রুতিতে দীর্ঘদিনের ‘মিথ ভেঙে’ অনেক নারী ভোট দেয়ার কথা জানালেও, এখনো অনেকেই রয়েছেন ধোঁয়াশায়।

নির্বাচন ঘিরে ভুয়া সংবাদ ছড়ানো বেড়েছে ৪০ শতাংশ, তৈরি হচ্ছে সংঘাতের আশঙ্কা

নির্বাচন ঘিরে ভুয়া সংবাদ ছড়ানো বেড়েছে ৪০ শতাংশ, তৈরি হচ্ছে সংঘাতের আশঙ্কা

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপতথ্য ছড়ানোর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাবের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ভুয়া সংবাদ ছড়ানোর হার ৪০ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাজনৈতিক দলগুলো যদি এ বিষয়ে সচেতন না হয়, তাহলে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন গণফোরামের প্রার্থী

চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন গণফোরামের প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়েছেন গণফোরাম মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

৫৪ বছর দেশ লুটেপুটে খেয়েছো, এবার জামায়াতকে দেশ চালানোর সুযোগ দাও: পরওয়ার

৫৪ বছর দেশ লুটেপুটে খেয়েছো, এবার জামায়াতকে দেশ চালানোর সুযোগ দাও: পরওয়ার

৫৪ বছর দেশ লুটেপুটে খেয়েছো, এবার শান্ত হয়ে জামায়াত ইসলামকে দেশ চালানোর সুযোগ দাও বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

চাঁদপুরে বিএনপি প্রার্থীকে জেলা জাতীয় পার্টির সমর্থন

চাঁদপুরে বিএনপি প্রার্থীকে জেলা জাতীয় পার্টির সমর্থন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ‘ধানের শীষ’ মার্কায় সমর্থন জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা জাতীয় পার্টি।

শীতে চাঁদপুরে ডায়রিয়ায় আক্রান্ত বেড়েছে দ্বিগুণ, ঝুঁকিতে শিশুরা

শীতে চাঁদপুরে ডায়রিয়ায় আক্রান্ত বেড়েছে দ্বিগুণ, ঝুঁকিতে শিশুরা

এবারের শীতে চাঁদপুরের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে দ্বিগুণেরও বেশি। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর বাড়তি চাপ সামাল দিতে ২৪ ঘণ্টাই সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, রোটা ভাইরাস সংক্রমণ এড়াতে শীতে শিশুদের বিশেষ যত্নের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।