চাঁদাবাজ
চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ব্যর্থ কর্মকর্তাদেরও ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ব্যর্থ কর্মকর্তাদেরও ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মানিকগঞ্জে পদ্মা-যমুনায় চাঁদাবাজ চক্র, নিরাপত্তাহীনতায় নৌযান মালিক ও শ্রমিকরা

মানিকগঞ্জে পদ্মা-যমুনায় চাঁদাবাজ চক্র, নিরাপত্তাহীনতায় নৌযান মালিক ও শ্রমিকরা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম প্রবাহ পদ্মা ও যমুনা নদীপথ। প্রতিদিন এই নৌপথে চলাচল করে শত শত বালুবোঝাই বাল্কহেড ও পণ্যবাহী নৌযান। কিন্তু সেই নৌপথেই এখন বিরাজ করছে আতঙ্ক। অভিযোগ, নদীর মাঝখানে নৌযান থামিয়ে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। টাকা না দিলে মারধর, ভয়ভীতি, এমনকি লুটপাটের অভিযোগও রয়েছে। এমন পরিস্থিতিতে অতিষ্ঠ নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। দ্রুত এই দৌরাত্ম্য বন্ধ না হলে অস্তিত্ব সংকটে পড়তে পারে দেশের বাল্কহেড শিল্প।

রাজধানীতে ডিএমপির বিভিন্ন ইউনিটের অভিযান, গ্রেপ্তার ৮৭

রাজধানীতে ডিএমপির বিভিন্ন ইউনিটের অভিযান, গ্রেপ্তার ৮৭

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৭ জনকে গ্রেপ্তার করেছে।

ঈদ ঘিরে নিরাপত্তা জোরদার, পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত: ডিবিপ্রধান

ঈদ ঘিরে নিরাপত্তা জোরদার, পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত: ডিবিপ্রধান

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত করে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান (ডিবি) অতিরিক্ত কমিশনার ডিআইজি মো. শফিকুল ইসলাম।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।

পাবনায় চাঁদাবাজির অভিযোগে এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতাকে শোকজ!

পাবনায় চাঁদাবাজির অভিযোগে এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতাকে শোকজ!

‎পহেলা বৈশাখি উৎসব উপলক্ষে বসা কলেজ মাঠে বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদল নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ প্রেক্ষিতে এরইমধ্যে তাকে শোকজ নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

সরকারি দলের নাম ব্যবহার করলেও চাঁদাবাজরা রক্ষা পাবে না: সিএমপি কমিশনার

সরকারি দলের নাম ব্যবহার করলেও চাঁদাবাজরা রক্ষা পাবে না: সিএমপি কমিশনার

চট্টগ্রামে চাঁদাবাজদের কোনোরকম ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার শওকত আলী। এক্ষেত্রে সরকারি দলের নাম ব্যবহার করলেও কেউ রেহাই পাবে না বলেও জানান তিনি।

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারা দেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারা দেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড: হাসনাত

১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড: হাসনাত

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড। চান্দাবাজ হাসনাতের সঙ্গে থাকতে পারে না। অপরাধ কার্যক্রম করলে আমার বাপেরেও ছাড় দিবো না।

‘আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না’

‘আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ী ও শিল্প মালিকদের রক্ষা করবে জামায়াত: ডা. শফিকুর

চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ী ও শিল্প মালিকদের রক্ষা করবে জামায়াত: ডা. শফিকুর

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বিজনেস সামিটে যোগ দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ী ও শিল্প মালিকদের রক্ষা করবে জামায়াত। গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি।