সরকারি দলের নাম ব্যবহার করলেও চাঁদাবাজরা রক্ষা পাবে না: সিএমপি কমিশনার

চট্টগ্রাম
সিএমপি কমিশনার শওকত আলী
এখন জনপদে
0

চট্টগ্রামে চাঁদাবাজদের কোনোরকম ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার শওকত আলী। এক্ষেত্রে সরকারি দলের নাম ব্যবহার করলেও কেউ রেহাই পাবে না বলেও জানান তিনি।

এসময় কোনো পুলিশের বিরুদ্ধে চাঁদা বা ঘুষের অভিযোগ পেলে “জিরো টলারেন্স” নীতি ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন এ পুলিশ কমিশনার।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) বিকেলে দামপাড়া পুলিশ লাইনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

পুলিশ কমিশনার শওকত আলী বলেন, ‘সাম্প্রতিক সময়ে নগরীতে মাদক ও ছিনতাই বেড়ে গেছে। বিশেষ করে সিএনজি ব্যবহার করে ছিনতাই বেশি হচ্ছে। এগুলোর হট স্পট চিহ্নিত করা হয়েছে। যারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে।’

অপরাধ দমনে নগরীতে অনেক জায়গায় প্রশাসনের সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যার কিছু কিছু নষ্ট হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘এসব ক্যামেরা পুনরায় মেরামত ও নগরীকে নতুন ক্যমেরার আওতায় আনা হবে।’

এছাড়া সিসিটিভি ক্যামেরা থাকলে অপরাধ অনেক কমে আসবে বলেও জানান নবনিযুক্ত এ কমিশনার।

এসএইচ