
বাংলাদেশে ৯২১ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকালে তার সঙ্গে বৈঠকের পর জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, উৎপাদন ও শিক্ষা খাতে বাংলাদেশে ৯.২১ বিলিয়ন (৯২১ কোটি) মার্কিন ডলার মূল্যের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১২টি কোম্পানি।

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল
মালয়েশিয়া ও চীন সফর শেষে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের চীন সফরের মধ্যেই তাইওয়ানের সমরাস্ত্র মহড়া
ট্রাম্পের চীন সফরের মধ্যেই অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে মহড়া চালিয়েছে তাইওয়ান। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প-শি জিনপিং বৈঠকে সতর্ক নজর আছে তাইওয়ানের- এমন বার্তা দিতেই এই মহড়া চালিয়েছে তাইপে। শত্রুপক্ষ দ্বীপে অবতরণের চেষ্টা করলে কীভাবে তা প্রতিহত করা হবে- সেটিই ছিল মহড়ার বিশেষত্ব।

চীনমুখী কূটনীতি: বিনিয়োগ ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ
দেশের বড় রাজনৈতিক দলগুলো গেল দুই বছরে একাধিকবার চীন সফর করেছে। আগামী জুনে সম্ভাব্য প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ-বাণিজ্য ছাড়িয়ে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নকেই এসব সফরের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে সম্পর্কের বৈরিতায় বাংলাদেশকে কাছে টেনে নিয়েছে দেশটি। তাদের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও মত তাদের।

শি জিনপিং-ডোনাল্ড ট্রাম্প বৈঠকে গুরুত্ব পেল বাণিজ্য ও তাইওয়ান ইস্যু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন। ২০১৭ সালে নিজের প্রথম মেয়াদের সফরের পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। গ্রেট হল অব দ্য পিপলে লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠককে ট্রাম্প ‘চমৎকার’ বলে উল্লেখ করলেও বাণিজ্য, তাইওয়ান বা ইরান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

শি জিনপিংকে ‘মহান নেতা’ আখ্যা ট্রাম্পের, দুদেশের ‘চমৎকার’ ভবিষ্যতের আশা
নিজেদের মধ্যকার বিভেদ ভুলে চীনের সাথে একটি ‘চমৎকার’ ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে দুই নেতার ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের শুরুতে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘মহান নেতা’ হিসেবে অভিহিত করেন। জাঁকজমকপূর্ণ এই সম্মেলনে দুই বিশ্বনেতার বন্ধুত্বের ছবি ফুটে উঠলেও বাণিজ্য, তাইওয়ান বা ইরান যুদ্ধের মতো অমীমাংসিত বিষয়গুলোতে বড় কোনো অগ্রগতির সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা শি জিনপিংয়ের
বেইজিংয়ে দুই দিনের শীর্ষ সম্মেলনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, তাইওয়ান ইস্যুতে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে, এমনকি তা সশস্ত্র সংঘাতের কারণও হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লক্ষ্য বাণিজ্য ও ইরান সংকট নিরসন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে পৌঁছেছেন। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক এবং বৈশ্বিক নানা সংকট নিয়ে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দুই দিনের এই উচ্চপর্যায়ের সফর শুরু হলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তথ্য জানাছে।

ট্রাম্পের চীন সফর; ইরান ঘিরে রণকৌশল সাজাচ্ছে ওয়াশিংটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফর ইরান কেন্দ্রিক চলমান সংঘাত ও যুদ্ধকৌশল নির্ধারণে বড় প্রভাব ফেলছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’র প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, সামরিক ও কূটনৈতিক—উভয় পথ পর্যালোচনার ক্ষেত্রে এই সফরকে অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছেন ট্রাম্প। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: ট্রাম্পের চীন সফর পিছিয়েছে দুই সপ্তাহ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে চীন সফর অন্তত দুই সপ্তাহ পিছিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৪ ও ১৫ মে ট্রাম্প দুই দিনের সফরে চীন যাচ্ছেন। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে।

ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের চীন সফর পেছাতে পারে
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি মাসে চীনের নেতা শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকের জন্য তার চীন সফর ‘এক মাস বা তার কিছু বেশি’ পিছিয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী এপ্রিলে চীন সফর করবেন ট্রাম্প
শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী এপ্রিলে চীন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব ঠিক থাকলে আগামী বছরই যুক্তরাষ্ট্রে যাবেন চীনা প্রেসিডেন্ট।