
আ. লীগ কোনো বাংলাদেশপন্থি দল না, এটি ভারতের এক্সটেনশন: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থি দল না, এটি ভারতের একটি এক্সটেনশন। জনগণ যাদের তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। দুনিয়াতে আপনারা যত জুলুম করেছেন এ জুলুমের শাস্তি আপনাদের ওপর পতিত হচ্ছে।

জনগণের সঙ্গে প্রতারণা করলে বিএনপির রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে: সারজিস
জনগণের সঙ্গে প্রতারণা করলে, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (শনিবার, ১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানের সমাবেশে তিনি এ কথা বলেন।

নিরীহদের হত্যা করে ‘চোরাকারবারি’ তকমা দিয়ে হত্যার বৈধতা উৎপাদন করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নিরীহ বাংলাদেশিদের হত্যা করে ‘চোরাকারবারি’ তকমা দিয়ে হত্যার বৈধতা উৎপাদন করা হচ্ছে।

সত্যিকারের জাতীয়তাবাদী হলে সীমান্ত রক্ষা আপনাদের প্রধান কর্তব্য: নাসীরুদ্দীন
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সরকারকে বলব যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য।

গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে: সারোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার বলেছেন, গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না। সরকার চাইলেও এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটি গেরুয়া পতাকা। সেই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানি শক্তি না থাকে, তাহলে এই পতাকা ঠেকানো কঠিন হবে।

আজ এনসিপিতে যোগ দিলো তিন শতাধিক নেতাকর্মী
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতাকর্মী। আজ (শুক্রবার, ৮ মে) সকালে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদান করেন।

সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে: নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে।

ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন দাবি
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়েছেন।

সংরক্ষিত নারী আসনে নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা।

আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন দাখিল করলো এনসিপি সমর্থিত সংগঠন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের লাল-সবুজ প্যানেল মনোনয়ন দাখিল করেছে।