ডোনাল্ড-ট্রাম্প
ট্রাম্পের বক্তব্য চলাকালে জাতিসংঘ থেকে ইরান ও কিউবার ওয়াকআউট

ট্রাম্পের বক্তব্য চলাকালে জাতিসংঘ থেকে ইরান ও কিউবার ওয়াকআউট

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ও আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন ইরান ও কিউবার প্রতিনিধি দলের সদস্যরা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ট্রাম্প ভাষণ দেওয়া শুরু করার পর পৃথক বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা এই ওয়াকআউট করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু এবং লোহিত সাগর উপকূল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরুর ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমে দুই সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। যুক্তরাজ্যের দ্য ফিন্যান্সিয়াল নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানকে ধ্বংস নাকি সমঝোতা, সিদ্ধান্ত নভেম্বরে; জাতিসংঘে ট্রাম্পের একগুচ্ছ ঘোষণা

ইরানকে ধ্বংস নাকি সমঝোতা, সিদ্ধান্ত নভেম্বরে; জাতিসংঘে ট্রাম্পের একগুচ্ছ ঘোষণা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য পুনর্প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতাদের সামনে নিজের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির জোরালো সাফাই গেয়ে তিনি বলেন, ‘আমেরিকা ফিরে এসেছে এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।’ অন্য নেতারা যখন কেবল শান্তির কথা বলেছেন, তখন তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। একই সঙ্গে চলতি মেয়াদে মার্কিন সামরিক বাহিনীতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলার বিনিয়োগ করা হচ্ছে বলেও জানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘আমেরিকা ইজ ব্যাক’—ট্রাম্প

‘আমেরিকা ইজ ব্যাক’—ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন শক্তির পুনরুজ্জীবনের কথা তুলে ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা ফিরে এসেছে (আমেরিকা ইজ ব্যাক) এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।’ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুতিনকে যুদ্ধ মিটিয়ে ফেলার পরামর্শ, জাতিসংঘে প্রবেশের মুখে বললেন ট্রাম্প

পুতিনকে যুদ্ধ মিটিয়ে ফেলার পরামর্শ, জাতিসংঘে প্রবেশের মুখে বললেন ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি একটি বিশেষ বার্তা দেন তিনি। ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচিত ইউক্রেন যুদ্ধ ‘মিটিয়ে ফেলা’

নিউ ইয়র্কে আজ ট্রাম্প-জিসিসি শীর্ষ বৈঠক; মূল ফোকাস ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি

নিউ ইয়র্কে আজ ট্রাম্প-জিসিসি শীর্ষ বৈঠক; মূল ফোকাস ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে বসছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্যরাষ্ট্রের নেতারা। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংঘাত প্রায় সাত মাসে গড়ানোর প্রেক্ষাপটে আয়োজিত এই বৈঠকে মূল আলোচনার বিষয় থাকবে আঞ্চলিক উত্তেজনা প্রশমন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা ও ইয়েমেনের হুথি সংকট। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হোয়াইট হাউসে ৩ গণমাধ্যম নিষিদ্ধ, ট্রাম্পের যৌথ কাভারেজ স্থগিত করলো নেটওয়ার্কগুলো

হোয়াইট হাউসে ৩ গণমাধ্যম নিষিদ্ধ, ট্রাম্পের যৌথ কাভারেজ স্থগিত করলো নেটওয়ার্কগুলো

সিএনএন, পলিটিকো ও এমএস নাও এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সম্প্রচার বা পুল কাভারেজ স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান টেলিভিশন নেটওয়ার্ক। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ট্রাম্পের নিউ ইয়র্ক আগমন কিংবা এয়ার ফোর্স ওয়ানে ওঠার কোনো ফুটেজ বা সরাসরি সম্প্রচার দেখা যায়নি।

জাতিসংঘ অধিবেশন: বিশ্ব নেতাদের সামনে ট্রাম্পের ভাষণ, নজর ইরান যুদ্ধ ও অন্যান্য চুক্তিতে

জাতিসংঘ অধিবেশন: বিশ্ব নেতাদের সামনে ট্রাম্পের ভাষণ, নজর ইরান যুদ্ধ ও অন্যান্য চুক্তিতে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব নেতাদের সামনে দেয়া এ ভাষণে তিনি স্থবির হয়ে পড়া ইরান যুদ্ধের পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি গাজা সংঘাত নিরসন ও বিভিন্ন দেশে নিজের শান্তিপ্রচেষ্টার সাফল্য তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি ও ইউক্রেন সংকট: যৌথ পদক্ষেপের ঘোষণা ম্যাক্রোঁ ও ট্রাম্পের

হরমুজ প্রণালি ও ইউক্রেন সংকট: যৌথ পদক্ষেপের ঘোষণা ম্যাক্রোঁ ও ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে বিদ্যমান উত্তেজনা কমানো এবং ইউক্রেনের বেসামরিক স্থাপনা রক্ষায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যৌথ পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ কথা জানান। জার্মান প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র-ডেনমার্কের নতুন সমঝোতা, স্বাক্ষর আজ

গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র-ডেনমার্কের নতুন সমঝোতা, স্বাক্ষর আজ

ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্র আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে নিউ ইয়র্কে আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) একটি চুক্তি স্বাক্ষর হচ্ছে। এ তথ্য জানিয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয়।

ট্রাম্পের সঙ্গে বৈঠক, নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন মামদানি

ট্রাম্পের সঙ্গে বৈঠক, নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন মামদানি

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি জানান তিনি। এর আগে, বিশ্বনেতাদের অপেক্ষায় রেখে মামদানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এতে নিউ ইয়র্কে সাশ্রয়ী আবাসন নিশ্চিত, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা ও কর্মসংস্থান সৃষ্টির মতো ইস্যুগুলো প্রাধান্য পায়। এসময় সিএনএনসহ তিন গণমাধ্যমের বিরুদ্ধে ভুয়া খবর প্রচারের অভিযোগে তুলে গণমাধ্যমগুলোর নিষেধাজ্ঞার পক্ষে সাফাই গান ট্রাম্প।

গণমাধ্যমের ওপর বিধিনিষেধের মধ্যেই ট্রাম্প টিভি চালু করলো হোয়াইট হাউস

গণমাধ্যমের ওপর বিধিনিষেধের মধ্যেই ট্রাম্প টিভি চালু করলো হোয়াইট হাউস

সংবাদমাধ্যমের সঙ্গে বাড়তে থাকা বিরোধের মধ্যেই ট্রাম্প প্রশাসন ও তাদের বিভিন্ন অর্জনের খবর প্রচার করতে ২৪ ঘণ্টার ভিডিও স্ট্রিমিং চ্যানেল ট্রাম্প টিভি চালু করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সম্প্রচারিত এই চ্যানেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ও প্রশাসনিক কর্মকাণ্ডের ভিডিও প্রচার করা হচ্ছে।