‘আমেরিকা ইজ ব্যাক’—ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন শক্তির পুনরুজ্জীবনের কথা তুলে ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা ফিরে এসেছে (আমেরিকা ইজ ব্যাক) এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।’ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতাদের স্বাগত জানিয়ে ভাষণ শুরু করেন ট্রাম্প। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক শক্তির সাম্প্রতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।

সামরিক সক্ষমতার বিষয়ে ট্রাম্প জানান, গত ১২ মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে। চলতি মেয়াদে সামরিক খাতে এই বিনিয়োগের পরিমাণ মোট ১ দশমিক ৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলারে পৌঁছাবে বলে জানান তিনি।

ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, একটি নতুন প্রাণশক্তিতে উদ্দীপ্ত ও অত্যন্ত শক্তিশালী যুক্তরাষ্ট্রের সম্পদ, শক্তি, চেতনা ও গতিশীলতার ওপর ভর করে পুরো বিশ্ব আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

এএম