ড্রোন-হামলা
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলার পর ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশির মৃত্যু হয়।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের দাবি ইরান এ হামলা চালিয়েছে। ড্রোন হামলার পর বিমানবন্দরটির জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। খবর আল জাজিরার।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। ‘ডেনা’ জাহাজ ডুবিয়ে দেয়ার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

সিরিয়ায় মার্কিন ঘাঁটি কাসরাকে ড্রোন হামলা; ইরাককে দায় দিচ্ছে দামেস্ক

সিরিয়ায় মার্কিন ঘাঁটি কাসরাকে ড্রোন হামলা; ইরাককে দায় দিচ্ছে দামেস্ক

ইরাক থেকে ছোড়া ড্রোন দিয়ে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন সিরিয়ার সহকারী প্রতিরক্ষামন্ত্রী সিপান হামো। তবে তিনি জানান, সিরীয় বাহিনী হামলাটি প্রতিহত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, রাডারে ‘উল্লেখযোগ্য’ ক্ষতি

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, রাডারে ‘উল্লেখযোগ্য’ ক্ষতি

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় রাডার ব্যবস্থায় ‘উল্লেখযোগ্য’ ক্ষতি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইরান যুদ্ধে ৩০৩ মার্কিন সেনা আহত; ১০ জনের অবস্থা গুরুতর

ইরান যুদ্ধে ৩০৩ মার্কিন সেনা আহত; ১০ জনের অবস্থা গুরুতর

ইরান যুদ্ধ শুরুর পর থেকে ৩০০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, আহত সেনাদের মধ্যে ১০ জনের অবস্থা এখনও গুরুতর এবং ২৭৩ জন আবার দায়িত্বে ফিরেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েতের শুয়াইখ বন্দরে ড্রোন হামলা

কুয়েতের শুয়াইখ বন্দরে ড্রোন হামলা

কুয়েতের প্রধান বাণিজ্যিক বন্দর শুয়াইখ বন্দরে ‘শত্রুতাপূর্ণ’ ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এতে স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কৃষ্ণসাগরে রুশ তেলবোঝাই ট্যাংকারে হামলার দাবি তুরস্কের

কৃষ্ণসাগরে রুশ তেলবোঝাই ট্যাংকারে হামলার দাবি তুরস্কের

কৃষ্ণসাগরে তুরস্ক-পরিচালিত একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। জাহাজটিতে ২৭ জন তুর্কি নাবিক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) সর্বোচ্চ ৯৪৮টি ড্রোন দিয়ে ইউক্রেনে তীব্র হামলা চালায় মস্কো। এতে বেশ কয়েকজন হতাহত হলেও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করার দাবি রাশিয়ার। এদিকে যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা রাশিয়ার নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন ও রকেট হামলা হয়েছে। রয়টার্স ও এএফপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধের ১৭তম দিন: হামলা-পাল্টা হামলায় তীব্র হয়েছে আঞ্চলিক উত্তেজনা

ইরান যুদ্ধের ১৭তম দিন: হামলা-পাল্টা হামলায় তীব্র হয়েছে আঞ্চলিক উত্তেজনা

ইরান যুদ্ধের ১৭তম দিনে হামলা-পাল্টা হামলায় আরও তীব্র হয়েছে আঞ্চলিক উত্তেজনা। ড্রোন হামলায় দুবাইয়ে জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। শক্তিশালী সিজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলার মাত্রা বাড়ানোর দাবি আইআরজিসির। এদিকে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তেহরান ট্রাম্পের দাবি উড়িয়ে দেয়ার পর সুর পাল্টালেন ট্রাম্প।

মার্কিন ও মিত্রদের বহু লক্ষ্যবস্তুতে ইরানি ড্রোনের আঘাত; এনবিসি নিউজের বিশ্লেষণ

মার্কিন ও মিত্রদের বহু লক্ষ্যবস্তুতে ইরানি ড্রোনের আঘাত; এনবিসি নিউজের বিশ্লেষণ

ভিডিও ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, মধ্যপ্রাচ্যে ইরানের অনেক ড্রোন হামলা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটি, পরিবহনকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর মতো লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। এতে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষার ঘাটতি দেখা যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।