
‘অস্ট্রেলিয়ায় ভালো করতে একটি প্রস্তুতি ম্যাচ যথেষ্ট নয়’: ডেভ হোয়াটমোর
বাংলাদেশ ছেড়ে গেলেও টাইগারদের ক্রিকেট নিয়ে এখনো নিয়মিত খোঁজখবর রাখেন সাবেক হেড কোচ ডেভ হোয়াটমোর। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে নাহিদ রানাকে মিস করলেও বাংলাদেশের পেস বোলিং নিয়ে মুগ্ধতা ছিল তার কণ্ঠে। তবে মূল টেস্টের আগে বাংলাদেশের আরো প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন ছিল বলে মত তার।

তাসকিন ফিরলেও ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ হাতছাড়া নাহিদের
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চিকিৎসা ও ফিটনেস মূল্যায়নের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া সিরিজে নাহিদ রানার অনুপস্থিতিকে ‘বড় ধাক্কা’ বলছেন সাকিব আল হাসান
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে বাংলাদেশের নাহিদ রানার অনুপস্থিতিকে বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে বেশ গুরুত্ব সহকারেই বিবেচনা করেছে অস্ট্রেলিয়া এমনটাই অভিমত তার। সেই সাথে ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব।

টেস্ট সিরিজের আগে বাংলাদেশের পেস আক্রমণে বড় ধাক্কা
অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন টেস্ট সিরিজের আগে বাংলাদেশের পেস আক্রমণে বড় ধাক্কা। ইনজুরিতে ছিটকে যাওয়ার শঙ্কায় দুই গুরুত্বপূর্ণ পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। কেমন তাদের সর্বশেষ অবস্থা?

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের দেয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে ১৩৮ রানে গুটিয়ে যায় টাইগাররা।

আশা জাগিয়েও ডুবলো ‘বাংলাদেশের তরী’, সিরিজও হাতছাড়া
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অল্পের জন্য দুইশ রান ছুঁতে পারেনি অস্ট্রেলিয়া। তারা ৬ উইকেটে থামে ১৯৬ রানে। অস্ট্রেলিয়ার এই রানের পেছনে বড় অবদান ম্যাট রেনশর। তিনি একাই ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। যা তার ক্যারিয়ার সেরাও। ফলে তারা বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়। এরপর শুরুতে তানজিদ হাসান তামিম ও শেষের দিকে তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ৭ রানের ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

নাহিদদের দাপটে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে প্রথমবার ওয়ানডে ম্যাচে হারানো বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক রোমানা আহমেদ অবশ্য এগিয়ে রাখছেন ২১ বছর আগের কার্ডিফ জয়কেই। তবে নাহিদ রানাসহ পেসারদের বোলিংয়ে মুগ্ধ এ অলরাউন্ডারের প্রত্যাশা, ব্যাটে-বলে দাপট দেখিয়ে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে নাহিদ রানা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ স্পেলের সুফল পেয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। একলাফে উঠে এসেছেন ২৩ ধাপ। আজ (বুধবার, ১০ জুন) সবশেষ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন চাঁপাই এক্সপ্রেস নাহিদ রানা।

বোলিংয়েও নাহিদ-মোসাদ্দেকদের ছেলেখেলা, ধরাশায়ী অস্ট্রেলিয়া
২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে একদিনের ক্রিকেটে হারের স্বাদ দিল বাংলাদেশ। মোসাদ্দেক-শান্ত-তামিমরা ব্যাট হাতে কাজ এগিয়েই রেখেছিলেন, বল হাতে নাহিদ রানা বাকি কাজটুকু করলেন। মোসাদ্দেক বোলিং বিভাগেও রেখেছেন অবদান। সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

আইসিসির মাসসেরা নাহিদ রানা
সময়টা এখন নাহিদ রানার। গতির ঝড়ে প্রতিপক্ষকে কুপোকাত করা বাংলাদেশের এই তরুণ ফাস্ট বোলার এবার স্বীকৃতি পেলেন বিশ্বমঞ্চেও। গত এপ্রিল মাসের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) মাসসেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য মান্থ) নির্বাচিত হয়েছেন তিনি।

টাইগাদের পেস আক্রমণে নতুন ভরসা; ৫ উইকেটে ইতিহাস নাহিদ রানার
উচ্চতা, গতি, লাইন-লেন্থ আর গেম সেন্সে পেস বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেটে ভরসার নাম উঠেছেন নাহিদ রানা। বিপরীতে প্রতিপক্ষের জন্য নাহিদ রানা এখন অস্বস্তির নাম। আরও একবার নাহিদ রানার আগুনে বোলিংয়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের কীর্তি গড়ার পথে মাত্র ১১ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বার শিকার করেছেন পাঁচ উইকেট।

এক ম্যাচ চুক্তির নাহিদ রানা বনে গেলেন জালমির ‘তুরুপের তাস’
এক ম্যাচের জন্য নাহিদ রানাকে উড়িয়ে নিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি। আর সেটার কার্যকারিতারও প্রমাণ দিয়েছেন টাইগার পেসার। পিএসএল ফাইনালে দুই উইকেট আর একঝাঁক রেকর্ডের পর পেশোয়ারকে এনে দিয়েছেন শিরোপা।