প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের দেয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে ১৩৮ রানে গুটিয়ে যায় টাইগাররা।

টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু এনে দেন দুই জিম্বাবুইয়ান ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি। দু’জন মিলে ৩ ওভারে নেন ৩৬ রান।

চতুর্থ ওভারে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাহিদ রানা। এরপর নিজের তৃতীয় ওভারে পরপর দুই বলে দুই উইকেট শিকার করে রোডেশিয়ানদের রানের লাগাম টেনে ধরেন এই পেসার।

যদিও মায়ার্স ও সিকান্দার রাজার ২০ ও বার্লের অপরাজিত ৩০ রানে ১৭০ রান পায় স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। সতীর্থদের আসা যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে লড়াই করে দীর্ঘদিন পর দলে ফেরা ইয়াসির আলী রাব্বি।

তবে ৩৮ বলে তিনি ৫৪ রানে ফেরার পরই টাইগারদের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়।

জিম্বাবুয়ের হয়ে এনগারাভা ও মুজারাবানি দু’জন চারটি করে উইকেট শিকার করেন। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

এসএস