সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৪১ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেন নাহিদ রানা। পেয়েছিলেন জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট এবং জ্যাভিয়ের বার্টলেটের উইকেট।
এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার।
আরও পড়ুন:
এর আগে সবশেষ নিউজিল্যান্ড সিরিজের পর ৩২ ধাপ এগিয়েছিলেন বাংলাদেশের এই পেস বোলিং তারকা। সবমিলিয়ে দুই ম্যাচের ব্যবধানেই ৫৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই পেসার।
নাহিদ রানা ছাড়াও মুস্তাফিজুর রহমান র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে দুই ধাপ। তাসকিন আহমেদ অবশ্য ধরে রেখেছেন ৩২তম স্থান।





