
সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
সুন্দরবন ভ্রমণে গিয়ে সাগরে নিখোঁজ ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার, ৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সুন্দরবনের দুবলার চরের টানার মাথা খালের চর থেকে তার মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ড। পরে পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নেত্রকোণায় নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো বৃদ্ধের মরদেহ
নেত্রকোণার মদনে নিখোঁজের দুই দিন পর নদী থেকে আব্দুল লতিফ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ৭ নভেম্বর) বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাজার সংলগ্ন দক্ষিণ বালালী গ্রামে আলম মিয়া বসতবাড়ির পশ্চিম পাশে মগড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পটুয়াখালীতে নিখোঁজের ২ দিন পর বাগানে মিললো স্কুলছাত্রীর মরদেহ
পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামে বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হিলিতে শিক্ষার্থী নিখোঁজের ৮ দিনেও মিলেনি খোঁজ, দিশেহারা পরিবার
দিনাজপুরের হিলিতে স্কুলে যাওয়ার যাওয়ার সময় সামিয়া আক্তার বিজলী নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার খোঁজ মিলেনি। গত ২৬ অক্টোবর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, তাকে উদ্ধারের সব ধরনের চেষ্টা চলমান রয়েছে।

নাইরোবিতে নির্মাণাধীন ভবন ধসের একদিন পর উদ্ধার ১
কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বহুতল নির্মাণাধীন ভবন ধসে পড়ার ২৪ ঘণ্টার বেশি সময় পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কক্সবাজার সৈকতে নিখোঁজ হওয়া আরও ১ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজারের হিমছড়ি সৈকতে পর্যটক নিখোঁজের ঘটনায় মো. হারুন নামে আরও ১ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪জনে।

ফরিদপুরে নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো কলেজছাত্রের মরদেহ
ফরিদপুরে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কুমার নদ থেকে কৌশিক সাহা জিতু নামে ২৩ বছর বয়সী এক কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষীপুরের মদনখালী স্লুইসগেট সংলগ্ন কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘুমন্ত বাবার পাশ থেকে নিখোঁজ শিশু, এক সন্দেহভাজন আটক
পটুয়াখালীতে ঘুমন্ত বাবার পাশ থেকে রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। রহস্যজনক এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শিশুটির খালু আল আমীন খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত
যশোরে ইঞ্জিনচালিত শ্যালো চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার সঙ্গী মনিরুজ্জামান গুরুতর আহত হয়েছেন এবং আরেক সঙ্গী বিল্লাল হোসেন খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আছেন।

চাঁপাইনবাবগঞ্জে নদীতে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার শাখা নদীতে ডুবে নিখোঁজের একদিন পর আনিকা খাতুন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর এলাকার রুবেলের ঘাটে মরদেহটি ভেসে ওঠে।

নেপালে হিমবাহ ধসে বন্যা, ৩৭ দিন পর নিখোঁজ মালয়েশীয় নাগরিক জীবিত উদ্ধার
নেপাল ও তিব্বতে আঘাত হানা ভয়াবহ বন্যার ৩৭ দিন পর নিখোঁজ এক মালয়েশীয় নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ইতোমধ্যে নিরাপদে নিজ দেশে ফিরে গেছেন। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন এই তথ্য জানিয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশে শিশু নিখোঁজ-হত্যার ঘটনার সঙ্গে বাড়ছে উদ্বেগ
প্রতিদিন দেশের কোথাও না কোথাও শিশু নিখোঁজ হচ্ছে, আর তাদের একটি বড় অংশ ফিরছে নিথর দেহে। ডিজিটাল প্ল্যাটফর্ম মুন অ্যালার্টের তথ্য অনুযায়ী, কেবল সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই সারা দেশে ৪৬ জন শিশু নিখোঁজ হয়েছে; যাদের মধ্যে ১১ জনকে জীবিত এবং ৪ জন মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ আছে ৩১টি শিশু। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে অপরাধপ্রবণতা কমবে না। কিন্তু পরিবারের অভিযোগ, থানায় গেলে পুলিশ জিডি নিতে গড়িমসি করে; যা অনেক শিশুর জন্যই কাল হয়ে দাঁড়ায়।