
সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ ইউজিসির
দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ (বুধবার, ২৫ মার্চ) কমিশনের সভাকক্ষে ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৪টি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করা সরকারের নির্বাচনি অঙ্গীকার ছিল এবং তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ভূমিতে ১০০ জনের মধ্যে সবার অভিযোগ আছে: ভূমিমন্ত্রী
ভূমি বিষয়ে ১০০ জনের মধ্যে ১০০ জনের কমপ্লিন (অভিযোগ) আছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির নির্বাচনি ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। বিএনপির নির্বাচনি ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।

১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত সরকারের
সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, এ সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষকের কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।

যে দুই জেলা থেকে শুরু হতে পারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, প্রতি মাসে মিলবে যত টাকা
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের নির্বাচনি ইশতেহারের (Election Manifesto) অন্যতম আলোচিত প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ (Family Card) কর্মসূচি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সারা দেশে এই কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরবঙ্গের (North Bengal) দুটি জেলা থেকে এর কার্যক্রম শুরু হতে পারে।

নির্বাচনি ইশতেহারকে ধারণ করে এগিয়ে যাওয়ার লক্ষ্য: আইনমন্ত্রী
মানুষের পাহাড় সমান প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা এনসিপি প্রার্থীর
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ভিন্নধর্মী এক কর্মসূচির মাধ্যমে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ।

বিএনপির নির্বাচনি ইশতেহার: দুর্বল অর্থনীতি ও বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল, ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়াসহ ৫১ দফা ইশতেহার ঘোষণা দিয়েছে বিএনপি। ইশতেহার বাস্তবায়নে আইনের শাসন ও জবাবদিহিতাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে দলটি। তবে বিশ্লেষকরা বলছেন, দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার অন্যতম বড় চ্যালেঞ্জ দলটির জন্য। এছাড়া ইশতেহার বাস্তবায়নে রূপরেখা নির্ধারণও জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেবে বিএনপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস এবং ওয়াই-ফাই বিতরণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত করা, তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক এবং স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষাসহ নানা প্রতিশ্রুতির কথা জানিয়েছে দলটি।

বিএনপির নির্বাচনি ইশতেহার: দেশকে ২০৩৪ সালে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্যে দেশব্যাপী ‘জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড’ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।