সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেছেন
অর্থনীতি , বাজেট
দেশে এখন
0

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করতে আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টায় বাজেট অধিবেশনের আজকের দিনের আলোচনা শুরু হয়।

নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও ভঙ্গুর অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি নিয়ে দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট।

উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। কিন্তু রাজস্ব আদায়ের ধীরগতি এবং ব্যয় নির্বাহের চাপ সামাল দিতে গিয়ে সংশোধিত বাজেটে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা করা হয়।

আরও পড়ুন:

অভ্যন্তরীণ ও বিদেশি এসব ঋণ বাবদ সরকারকে সুদ পরিশোধ করতে হবে। চলতি অর্থবছরে সরকারকে ঋণ বাবদ এক লাখ ২২ হাজার কোটি টাকার মতো সুদ পরিশোধ করতে হয়েছে। প্রস্তাবিত নতুন এ বাজেট জাতীয় সংসদে পাশ হওয়ার পর কার্যকর হবে জুলাই মাস থেকে।

এসএইচ