সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য শুরু

অর্থমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেছেন
দেশে এখন
1

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে জাতীয় সংসদে বক্তব্য শুরু করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করতে আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টায় বাজেট পেশ শুরু হয়।

নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও ভঙ্গুর অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি নিয়ে দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট।

উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। কিন্তু রাজস্ব আদায়ের ধীরগতি এবং ব্যয় নির্বাহের চাপ সামাল দিতে গিয়ে সংশোধিত বাজেটে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা করা হয়।

অভ্যন্তরীণ ও বিদেশি এসব ঋণ বাবদ সরকারকে সুদ পরিশোধ করতে হবে। চলতি অর্থবছরে সরকারকে ঋণ বাবদ এক লাখ ২২ হাজার কোটি টাকার মতো সুদ পরিশোধ করতে হয়েছে। প্রস্তাবিত নতুন এ বাজেট জাতীয় সংসদে পাশ হওয়ার পর কার্যকর হবে জুলাই মাস থেকে।

এসএইচ