নৃশংসভাবে-হত্যা

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ২৬ বছর বয়সী কলেজ ড্রপ-আউট আবুগারবিহকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) টাম্পার স্থানীয় আদালতে এ মামলার শুনানিতে ভুক্তভোগীদের বন্ধু ও সহপাঠীদের ভিড় লক্ষ্য করা যায়, যারা সমস্বরে দাবি তুলেছেন ন্যায়বিচারের।

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের পেশাগত কাজে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।