নেতাকর্মী
বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীদের সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে। সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

বিএনপি নেতাকর্মীরা দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন: রিজভী

বিএনপি নেতাকর্মীরা দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপে স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ঘুমহীন প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন।

ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দলকে শক্তিশালী না করার দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে আমাদের ভিতকে শক্তিশালী করতে হবে।

হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন

হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মী জামিন পেয়েছেন। আজ (রোববার, ২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আব্দুল মন্নান তাদের জামিন মঞ্জুর করেন।

জুলাই হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় জনগণের মনে ক্ষোভ জন্মেছে: শিবির সভাপতি

জুলাই হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় জনগণের মনে ক্ষোভ জন্মেছে: শিবির সভাপতি

জুলাই হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় জনগণের মনে ক্ষোভ জন্মেছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সরকারের কাছে কারাগারে থাকা আসামিদের রায় দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তিনি।

তুরাগে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ’ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

তুরাগে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ’ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ (শনিবার, ২৭ জুন) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ

কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ

কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। আজ (রোববার, ৩ মে) রাত ৮টায় গুমগাছতলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও পাবনার বিভিন্ন ইউনিটের একাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

খালেদা জিয়ার জানাজায় পৌঁছাতে মেট্রোরেলে ভিড়

খালেদা জিয়ার জানাজায় পৌঁছাতে মেট্রোরেলে ভিড়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা রাজধানীতে নেমেই মেট্রোরেলকে বেছে নিচ্ছেন। যানজট, ভিআইপি মুভমেন্ট ও সড়ক বন্ধের ভোগান্তি এড়িয়ে নির্ধারিত সময়ের আগেই জানাজাস্থলে পৌঁছাতে তাদের এ উদ্যোগ।

টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী

টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ট্রেন যোগে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। সকাল সোয়া ৭টায় স্পেশাল ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দেন বিএনপির নেতা কর্মীরা। ট্রেনের পাশাপাশি বাস ও ব্যক্তিগত যানবাহনেও যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

দলে দলে রাজধানীর সংবর্ধনাস্থলে ভিড়ছে বিএনপির নেতাকর্মীরা

দলে দলে রাজধানীর সংবর্ধনাস্থলে ভিড়ছে বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার পথে নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। বাস, ট্রেন, লঞ্চসহ নানা বাহনযোগে তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকামুখী নেতাকর্মীরা।

তারেক রহমানকে বরণ করতে প্রায় পঞ্চাশ হাজার বিএনপি নেতাকর্মী যাবেন ঢাকায়

তারেক রহমানকে বরণ করতে প্রায় পঞ্চাশ হাজার বিএনপি নেতাকর্মী যাবেন ঢাকায়

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়ে দ্বীপজেলা ভোলার বিএনপি ও তাদের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভেতর। শহর থেকে নগর সর্বত্রই এখন তারেক রহমানের দেশে ফেরার আলাপ। তাদের প্রিয় নেতাকে বরণ করতে লঞ্চযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলার প্রায় পঞ্চাশ হাজারের বেশি বিএনপি নেতাকর্মী। জেলার ৭ উপজেলার নেতাকর্মীদের জন্য রিজার্ভ করা হয়েছে ১৩টি লঞ্চ।