
পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ সরকারের; উপকৃত হবেন প্রায় ৭ কোটি মানুষ
শুষ্ক মৌসুমে পানির সংকট, কৃষিতে সেচের অভাব আর নদীর নাব্যতা হারানোর সমস্যা দীর্ঘদিনের চিত্র। এসব সংকট কাটাতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। পুরো প্রকল্পে খরচ হতে পারে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা। সরকারের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকৃত হবেন প্রায় ৭ কোটি মানুষ।

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেব্রুয়ারির মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় দেয়া সাপেক্ষে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার মানুষ উপকৃত হবে: এ্যানি
পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে একেনেকে এ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে।

দেশের নদী ও পানি ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা
দেশের নদী ও পানি ব্যবস্থাকে সরকার ঢেলে সাজাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ (রোববার, ৩০ আগস্ট) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: পরিকল্পনা উপদেষ্টা
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষের জন-আকাঙ্ক্ষা পূরণে চলতি অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য নামে হোক, বাস্তবায়ন করবই: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যেকোনো নামে হোক তা বাস্তবায়ন করবই। তিনি বলেন, ‘পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এ অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব।’

পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজও করা হবে: প্রধানমন্ত্রী
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও করবে বর্তমান সরকার এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তিনি বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছে: মির্জা ফখরুল
সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আজ (রোববার, ২৭ জুলাই) সকালে মহাখালী ব্র্যাক সেন্টারে ‘ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট—পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা, ২য় পদ্মা সেতুর আবশ্যিকতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন তিনি।