পুঁজিবাজার
রমজানে পুঁজিবাজারের লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা

রমজানে পুঁজিবাজারের লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা

পবিত্র রমজান মাস (Holy Ramadan) উপলক্ষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (Dhaka Stock Exchange - DSE) লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসইর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচি (New Schedule) নিশ্চিত করা হয়েছে।

পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানির শেয়ার আনার উদ্যোগ নিয়েছে সরকার

পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানির শেয়ার আনার উদ্যোগ নিয়েছে সরকার

পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান (এসওই) ও সরকারি অংশীদারিত্ব থাকা বহুজাতিক কোম্পানিগুলোর (এমএনসি) শেয়ার পুঁজিবাজারে আনার বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। এতে একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে বাজারে আনা হবে। অন্যদিকে বহুজাতিক কোম্পানিগুলো জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত তাদের নিজ নিজ বোর্ড সভায় নেয়া হবে।

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বিএসইসি

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বিএসইসি

একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ (সোমবার, ২০ অক্টোবর) দেশের উভয় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হয়েছে। ধারাবাহিক পতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের বিক্রির চাপ কমেছে এবং সুযোগসন্ধানী বিনিয়োগকারীরা বাজারে ফিরে কম দামে শেয়ার কিনতে শুরু করেছে।

পুঁজিবাজারে গতি আনতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন: আমির খসরু

পুঁজিবাজারে গতি আনতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন: আমির খসরু

পুঁজিবাজারে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও অংশীজনদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে তিনি বলেন, ‘পুঁজিবাজারে গতি আনতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।’

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বিএসসিপিএলসি

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বিএসসিপিএলসি

আন্তর্জাতিক ব্যান্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে ৪.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যান্ডউইথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগস্ট নতুন এ মাইলফলক অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।

‘আগামীতে আমলাতন্ত্র থেকে বের হয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রণ করবে প্রকৃত ব্যবসায়ীরা’

‘আগামীতে আমলাতন্ত্র থেকে বের হয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রণ করবে প্রকৃত ব্যবসায়ীরা’

আগামী দিনে দেশের পুঁজিবাজারকে বিএনপি দলীয়ভাবে ধারণ করবে, আমলাতন্ত্র থেকে বের হয়ে এ বাজার নিয়ন্ত্রণ করবে প্রকৃত ব্যবসায়ীরা—বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লুতে স্টক এক্সচেঞ্জ আয়োজিত ‘কমোডিটি ডেরিভেটিভস ও এর ব্যবসায়িক সম্ভাবনা’— শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন ডলার ছাড়ালো ব্র্যাক ব্যাংক

মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন ডলার ছাড়ালো ব্র্যাক ব্যাংক

দেশের পুঁজিবাজারে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এক বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অতিক্রম করে এ নৈপুণ্য অর্জন করেছে ব্যাংকটি। আজ (শনিবার, ২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

ডিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম পর্যালোচনা-পুনর্মূল্যায়নের দাবি ডিবিএর

ডিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম পর্যালোচনা-পুনর্মূল্যায়নের দাবি ডিবিএর

পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম পর্যালোচনা ও পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী বরাবর তার কার্যালয়ে জমা দেয়া হয়। একই চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানকেও পাঠানো হয়েছে।

ডিএস৩০ সূচকে যুক্ত হচ্ছে নতুন ৩ কোম্পানি

ডিএস৩০ সূচকে যুক্ত হচ্ছে নতুন ৩ কোম্পানি

বাদ পড়ছে মেঘনা, বিএসআরএম ও পাওয়ার গ্রিড

পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ সূচক ডিএস৩০-এর অর্ধবার্ষিক পুনঃমূল্যায়নে তালিকায় যুক্ত হচ্ছে নতুন তিন কোম্পানি। পাশাপাশি বাদ পড়ছে মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। আগামী ২০ জুলাই থেকে সূচকের এই সংশোধিত গঠন কার্যকর হবে।

আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন

আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন

আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ অর্জন করলো পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আজ (মঙ্গলবার, ২৪ জুন) রাজধানীর আবদুল গণি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ দেয়া হয়। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক খাতে গ্রিন ফ্যাক্টরির মর্যাদা পেয়েছে ওয়ালটন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি পেল ওয়ালটন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য-প্রযুক্তি ও সমরাস্ত্র খাতে উৎপাদন বাড়ানোয় মনোযোগী যুক্তরাষ্ট্র

তথ্য-প্রযুক্তি ও সমরাস্ত্র খাতে উৎপাদন বাড়ানোয় মনোযোগী যুক্তরাষ্ট্র

জুন থেকে ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি দিলেও ইউরোপীয় কমিশনের অনুরোধে তা আগামী ৯ জুলাই পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। দ্রুতই হতে পারে এ নিয়ে আলোচনা। এছাড়া যুক্তরাষ্ট্র আমদানি নির্ভরতা কমাতে চাইলেও টেক্সটাইল পণ্য উৎপাদনে মনোযোগী হতে চায় না বলে সাফ জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের উৎপাদন বাড়ানোর প্রধান লক্ষ্য তথ্য-প্রযুক্তি ও সমরাস্ত্র খাতে।