বাজারমূল্য দুই লাখ কোটি ডলার ছাড়ালো এআই জায়ান্ট অ্যানথ্রোপিক

এআই জায়ান্ট অ্যানথ্রোপিক
তথ্য-প্রযুক্তি
বিদেশে এখন
0

পুঁজিবাজারে যাত্রা শুরুর প্রথম দিনই বাজারমূল্য দুই লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা জায়ান্ট অ্যানথ্রোপিক।

মার্কিন বহুজাতিক স্টক এক্সচেঞ্জ নাসডাকে গত বুধবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে প্রতিষ্ঠানটি।

বাজারমূল্যে বিশ্বের নবম শীর্ষ ইতালির অর্থনীতির সমান পর্যায়ে পৌঁছে যায় বৃহস্পতিবারই।

শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও মূল্য ৮৩ ডলার ধার্য করে নাসডাকে ‘এএনটি’ প্রতীকে শুরু করে লেনদেন। লেনদেন শুরুর পরপরই আইপিও মূল্যের তুলনায় ৩০ শতাংশেরও বেশি বেড়ে প্রতি শেয়ারের দর পৌঁছায় ১১১ ডলার ৫০ সেন্টে।

আইপিওর মাধ্যমে মোট ৯৮ কোটি শেয়ার বাজারে ছাড়ে অ্যানথ্রোপিক। শেয়ারপ্রতি ৮৩ ডলার হিসাবে এই বিক্রি থেকে প্রায় আট হাজার ১০০ কোটি ডলার সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।

গেলো জুনে স্পেসএক্সের আইপিও’র মাধ্যমে সংগৃহীত অর্থের পরিমাণকেও ছাড়িয়ে যায় এই অঙ্ক।

এসএস