
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালিত হবে। একই সঙ্গে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে সরকার অটল থাকবে।

রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে, কোথাও কোনো ঘাটতি নেই: প্রতিমন্ত্রী টুকু
রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে এবং কোথাও কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রথমবারের মতো নিজ এলাকায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ভূমি প্রতিমন্ত্রী হিসেবে নিজ এলাকায় ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে আগমনে গার্ড অব অনার, বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন।

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান মন্ত্রী আরিফুল হকের
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে টিম-ওয়াইজ একসঙ্গে কাজ করতে হবে। প্রথম ৬ মাসের মধ্যে কী কী কাজ করা সম্ভব হবে, তার অগ্রাধিকার তালিকা করতে হবে।

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীসহ ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেছেন।

উপমন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে কেন পতাকা ওড়ে না ঢাকায়? জানুন আইন
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি চিরাচরিত কৌতূহল হলো—মন্ত্রীদের গাড়িতে জাতীয় পতাকা ওড়াতে (Why State Ministers Can't Fly National Flag in Dhaka?) দেখা গেলেও প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের গাড়িতে ঢাকায় কেন পতাকা থাকে না? অনেকে একে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা মনে করলেও আসলে এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট রাষ্ট্রীয় আইন এবং প্রাধিকার (Precedence)।

অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করতে চান নতুন মন্ত্রীরা
দুর্নীতির লাগাম টেনে ধরে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রিসভার সদস্যদের অনেকেই।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
প্রথমবারের মতো রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের বিজয়ী বিএনপির দীপেন দেওয়ান। এদিকে তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

প্রতিমন্ত্রীদের কে কোন দপ্তর পেয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এরপর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভায় ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের আগে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে।

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন ব্যারিস্টার কায়সার কামাল
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর তালিকার ৬ নম্বরে ব্যারিস্টার কায়সার কামালের নাম দেখা যায়।

প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের কার বেতন কত, কী কী সুবিধা পান?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) বিজয়ীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) থেকে নতুন পথচলা শুরু করছে বাংলাদেশ। রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব নিচ্ছেন, সেই প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সংসদ সদস্যদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। মূলত ১৯৭৩ সালের ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ (The Ministers, State Ministers and Deputy Ministers Remuneration and Privileges Act) এবং এর সর্বশেষ ২০১৬ সালের সংশোধনী অনুযায়ী এই সুবিধাগুলো নির্ধারিত হয়।