সাহস থাকলে আজকেই দেশে আসুন— শেখ হাসিনার উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর
জামালপুরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল
এখন জনপদে
দেশে এখন
0

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাহস থাকলে এখনই দেশে ফিরে আসুন। ডিসেম্বরে কেন? আমরা আর অপেক্ষা করতে চাই না। আপনাদের জন্য বিচার কার্যক্রম প্রস্তুত রয়েছে।

আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সমাবেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘অতীতে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা উন্নয়নের নামে লুটপাট করেছে। তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে।’

শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ অনেকে।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহর প্রদক্ষিণ করে তমাল তলা গিয়ে শেষ হয়।

এসএইচ