হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশে এখন
0

শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া আদালতের বিষয় হলেও ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‎‘কোনো উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি শক্তিশালী সামাজিক উদ্যোগ ও উপযুক্ত কর্মপরিকল্পনা প্রয়োজন। আশা করি, আসামিদের ফিরিয়ে দিতে ভারত দ্রুত ব্যবস্থা নেবে।’

আজ (রোববার, ৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশে আইন রয়েছে, স্বাধীনভাবে কাজ করার জন্য আদালতও রয়েছে, তাই অপরাধীদের আইন অনুযায়ী বিচার হবে। দোষী সাব্যস্ত হলে অপরাধীদের শাস্তি ভোগ করতে হবে।’

তিনি বলেন, ‘বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব নয়, আইনের নিজস্ব গতিতেই বিষয়গুলোর নিষ্পত্তি হওয়া উচিত।’

আরও পড়ুন:

এসময় প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের অর্থনীতিকে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যেই সিলিকন ভ্যালি সফর করা হয়েছে। গুগল, অ্যাপল, মেটা, সিসকো ও এনভিডিয়াসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি ও গবেষণা সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া ‎অ্যাপল ও এনভিডিয়া বাংলাদেশের সঙ্গে এআই নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

এসএইচ