প্রাণিসম্পদ-বিভাগ
ভালো দামের আশায় অপেক্ষায় খামারিরা, সরবরাহ পর্যাপ্ত

ভালো দামের আশায় অপেক্ষায় খামারিরা, সরবরাহ পর্যাপ্ত

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। শেষ সময়ে কোরবানির পশু নিয়ে প্রস্তুত যশোরের খামারিরা। গরু পালনে খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে। তাই ভালো দামের প্রত্যাশা খামারিদের। অন্যদিকে মৌলভীবাজারে প্রস্তুত করা হয়েছে ৭৪ হাজার ৫৮৪টি পশু। দামও নাগালের মধ্যেই রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতারা।

সাতক্ষীরা-হবিগঞ্জে উদ্বৃত্ত থাকবে হাজারো পশু, শঙ্কায় খামারিরা

সাতক্ষীরা-হবিগঞ্জে উদ্বৃত্ত থাকবে হাজারো পশু, শঙ্কায় খামারিরা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা ও হবিগঞ্জে কোরবানির পশুর সরবরাহ চাহিদার তুলনায় বেশি রয়েছে। প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, স্থানীয় চাহিদা মিটিয়েও সাতক্ষীরায় প্রায় ১৮ হাজার এবং হবিগঞ্জে ৫০ হাজারের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। তবে পশুখাদ্যের চড়া দামের কারণে বিনিয়োগ তুলে আনা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা।

স্থায়ী চাকরির দাবিতে এলএসপি ঐক্য পরিবারের সংবাদ সম্মেলন

স্থায়ী চাকরির দাবিতে এলএসপি ঐক্য পরিবারের সংবাদ সম্মেলন

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মরত চার হাজার ২০০ এলএসপির স্থায়ী কর্মসংস্থানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার।

বগুড়ায় কোরবানির হাটে বাড়ছে পশু সরবরাহ; সন্তুষ্ট ক্রেতা

বগুড়ায় কোরবানির হাটে বাড়ছে পশু সরবরাহ; সন্তুষ্ট ক্রেতা

কোরবানি ঈদের সময় ঘনিয়ে আসার সাথে বগুড়ার হাটগুলোতে বাড়ছে পশুর সরবরাহও। অনেক ক্রেতা ওজন করে গরু কেনার জন্য ছুটছেন খামারগুলোতে। গরুর লাইভ ওয়েট ধরা হচ্ছে সাড়ে ৪শ' থেকে ৫শ' কেজি দরে। কিছু কিছু খামার গরু বিক্রিতে বাড়তি সুবিধাও দিচ্ছে।

ঈদুল আজহা: ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত ১ লাখ ৩৫ হাজার পশু

ঈদুল আজহা: ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত ১ লাখ ৩৫ হাজার পশু

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত করা হয়েছে এক লাখ ৩৫ হাজারেরও বেশি পশু। আর পশু কেনাবেচায় এবার প্রায় দেড় হাজার কোটি টাকা বেচাবিক্রির আশা সংশ্লিষ্টদের। তবে অবৈধভাবে ভারতীয় গরু ঢোকা নিয়ে শঙ্কায় খামারিরা।

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ব্যবসায়ীরা

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ব্যবসায়ীরা

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন খামার ও ব্যক্তিপর্যায়ের ডিম ও মুরগি উৎপাদনকারীরা। ডিমের উৎপাদন কমেছে দৈনিক ৫ লাখ। তাই বাড়তি চাহিদা ও বাজারে সরবরাহ কমার অজুহাতে অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন দোকানিরা। প্রাণিসম্পদ বিভাগ বলছে, চাহিদা বাড়ায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারাও ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন।

সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে গড়ে উঠছে বেলজিয়াম হাঁসের খামার

সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে গড়ে উঠছে বেলজিয়াম হাঁসের খামার

সাতক্ষীরায় প্রথমবারে মত বাণিজ্যিকভাবে গড়ে উঠছে বেলজিয়াম জাতের হাঁসের খামার। প্রাপ্ত বয়স্ক প্রতিটি হাঁসের ওজন হয় ৪ থেকে ৫ কেজি পর্যন্ত। এই হাঁসের মাংস ও ডিম বেশ সুস্বাদু হওয়ায় বাজারে দিন দিন বাড়ছে চাহিদাও।

লাম্পি রোগে আক্রান্ত অনেক গরু, আতঙ্কে খামারি

লাম্পি রোগে আক্রান্ত অনেক গরু, আতঙ্কে খামারি

জামালপুরের বিভিন্ন এলাকায় গরুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস। যা ছড়িয়ে পড়েছে প্রান্তিক পর্যায়ের খামারেও। এতে আতঙ্কে দিন পার করছেন খামারিরা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, চিকিৎসকের পরামর্শে গরুর বাড়তি পরিচর্যা নিলেই সারবে এই রোগ।

বগুড়ায় গড়ে উঠেছে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ কারখানা

বগুড়ায় গড়ে উঠেছে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ কারখানা

বগুড়ায় যত্রতত্র গড়ে উঠেছে পশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কারখানা। যার অধিকাংশের নেই সরকারি অনুমোদন। আবার যে কয়টির অনুমোদন রয়েছে তার অনেক কারখানায় নেই ল্যাবরেটরি, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং প্রশিক্ষিত জনবল।

মেহেরপুরে জমজমাট পশু কেনাবেচা

মেহেরপুরে জমজমাট পশু কেনাবেচা

কোরবানির ঈদের বাকি আর মাত্র এক দিন। এরইমধ্যে জমজমাট মেহেরপুরের পশুর হাটগুলো। এই জেলার পশুর সুনাম দেশজুড়ে। তাই বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসছেন হাটে। বেচাকেনাও হচ্ছে ভালো।

ময়মনসিংহে প্রস্তুত চার হাজার কোটি টাকার ৬ লাখ কোরবানির পশু

ময়মনসিংহে প্রস্তুত চার হাজার কোটি টাকার ৬ লাখ কোরবানির পশু

ময়মনসিংহ বিভাগের চারজেলায় এবার প্রস্তুত প্রায় ৬ লাখ কোরবানির পশু। যা স্থানীয় চাহিদার চেয়ে প্রায় এক লাখ ৬৮ হাজার বেশি। এর বাজারমূল্য প্রায় চার হাজার কোটি টাকা। ঈদ ঘনিয়ে আসায় পশুর হাটে চলছে জমজমাট বেচাকেনা। এতে গতি বেড়েছে স্থানীয় অর্থনীতিতে। কোরবানির পশু পরিবহন ও পশুরহাট কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জাল টাকা শনাক্তকরণসহ গুরুত্বপূর্ণ হাটে রয়েছে প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম। তবে গতবারের চেয়ে এবার কিছুটা বেড়েছে কোরবানির পশুর দাম।

ভোলায় নোনাপানিতে গবাদিপশু পালন ও কৃষিকাজ ব্যাহত

ভোলায় নোনাপানিতে গবাদিপশু পালন ও কৃষিকাজ ব্যাহত

ভোলার উপকূলীয় এলাকায় নোনাপানি বেড়ে যাওয়ায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গবাদিপশু পালন ও কৃষিকাজ। ঈদের আগমুহূর্তে গবাদিপশুর নানা রোগবালাইয়ে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। প্রাণিসম্পদ বিভাগ বলছে, নানা পরামর্শ দিয়ে খামারিদের সহযোগিতা করা হচ্ছে।