ফুটবল
ধ্বংসস্তূপ মাঝেই ফিলিস্তিনে আবারও মাঠে ফিরছে ফুটবল

ধ্বংসস্তূপ মাঝেই ফিলিস্তিনে আবারও মাঠে ফিরছে ফুটবল

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ঘরবাড়ি, নিভে গেছে হাজারো প্রাণ। কিন্তু স্তব্ধ করে দেয়া যায়নি বেঁচে থাকার অদম্য আকুতি। ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে দীর্ঘ তিন বছর ধরে যেখানে বন্ধ ছিলো সব খেলাধুলা, সেই ফিলিস্তিনে আবারও মাঠে গড়াচ্ছে ফুটবল। আগামী সেপ্টেম্বর থেকে ফিলিস্তিনে পুনরায় শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্লাব ফুটবল।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস কিনছেন লিভারপুলের মালিকানা!

অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস কিনছেন লিভারপুলের মালিকানা!

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ‘লিভারপুল’-এর নতুন অংশীদার হচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। ক্লাবের এক-তৃতীয়াংশ শেয়ার কিনতে ৫৯০ কোটি ডলারের এক মেগা চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছোচ্ছে বেজোসের পাওয়ারফুল কনসোর্টিয়াম।

ব্যাংক জটিলতা ও ঢাকায় নিরাপত্তাহীনতায় ভীতি— ভিডিওবার্তায় কোচ জেরার্ড জোনস

ব্যাংক জটিলতা ও ঢাকায় নিরাপত্তাহীনতায় ভীতি— ভিডিওবার্তায় কোচ জেরার্ড জোনস

বাংলাদেশের ফুটবল অঙ্গনে হঠাৎ করেই তৈরি হয়েছে এক অস্থির পরিবেশ। কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তার পর, এবার একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোনস। ব্যাংক সম্পর্কিত জটিলতা, ব্যক্তিগত গোপনীয় আর্থিক তথ্য ছড়িয়ে পড়া এবং ঢাকার রাজপথে নিরাপত্তাহীনতায় ভীতি ও একা বোধ করার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

রদ্রিকে আনতে মরিয়া বার্সা, অনিশ্চয়তায় ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ভবিষ্যৎ

রদ্রিকে আনতে মরিয়া বার্সা, অনিশ্চয়তায় ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ভবিষ্যৎ

বার্সেলোনা রদ্রিকে দলে টানতে মরিয়া চেষ্টা চালালেও, এর ফলে বড় বিপদে পড়তে পারেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদী ইনজুরি ও মাঠের বাইরে থাকা বার্সাকে রদ্রিকে পাওয়ার দৌড়ে নামাতে বাধ্য করেছে। তবে রদ্রি আসলে দলে তার একাদশে জায়গা হারানোসহ ডি ইয়ংয়ের বার্সেলোনা ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সালাহর পর এবার তুরস্কে যাচ্ছেন বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু

সালাহর পর এবার তুরস্কে যাচ্ছেন বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু

তুরস্কের ফুটবল লিগে একের পর এক বিশ্বখ্যাত তারকার সমাগম ঘটছে। সম্প্রতি লিভারপুল ছেড়ে তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সেই পথ অনুসরণ করে এবার বেলজিয়ামের অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুও তুরস্কের লিগে পাড়ি জমানোর দ্বারপ্রান্তে রয়েছেন।

১১ বছর পর আবারও পুরোনো ঠিকানায় দিনিয়ে

১১ বছর পর আবারও পুরোনো ঠিকানায় দিনিয়ে

ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিনিয়ে। ১১ বছর পর আবার স্বদেশ প্রত্যাবর্তন হলো তার। পুরোনো ক্লাব প্যারিস সেন্ট জার্মেই আবার ফেরাল তাকে।

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

রোজারিওতে শেষবারের মতো বাবাকে বিদায় জানিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। মাঠে যার পায়ের জাদুতে মুগ্ধ কোটি ভক্ত। কিন্তু সেই মেসিও আজ শোকে মুহ্যমান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন তার বাবা হোর্হে মেসি। মেসির জীবনজুড়ে রয়েছে হোর্হের অবদান।

মার্মুশের জোড়া গোলে সিটির প্রত্যাবর্তন; সিউলে অ্যাটলেটিকোকে হারালো সিটি

মার্মুশের জোড়া গোলে সিটির প্রত্যাবর্তন; সিউলে অ্যাটলেটিকোকে হারালো সিটি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও অসাধারণ পুনর্বাসন ঘটিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি। তবে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেছেন ওমার মার্মুশ।

মায়ামির পরাজয়ের রাতেও নায়ক ডি পল, ছড়ালো আবেগ

মায়ামির পরাজয়ের রাতেও নায়ক ডি পল, ছড়ালো আবেগ

লিগস কাপে মনতেরেইয়ের কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। তবে ম্যাচে ছাপিয়ে সব আবেগ ও আলো কেড়ে নিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

ফিফার ক্ষোভের মধ্যেই নতুন বিপদে ইনফান্তিনো, উঠলো অর্থ লেনদেনের অভিযোগ

ফিফার ক্ষোভের মধ্যেই নতুন বিপদে ইনফান্তিনো, উঠলো অর্থ লেনদেনের অভিযোগ

সংবাদের জালিয়াতি ও চক্রান্তের অভিযোগ তুলে এবার গণমাধ্যমের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছে ফিফা। তবে ফিফার এমন আত্মরক্ষার চেষ্টার মধ্যেই নতুন মোড় এসেছে; উয়েফায় দায়িত্বপালনকালে এক নারী সহকর্মীকে বড় অঙ্কের অর্থ পরিশোধের খবর প্রকাশ্যে আসায়, নিজের পুরো উয়েফা ক্যারিয়ার জুড়েই তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন ইনফান্তিনো।

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার বাংলাদেশের রাজশাহী স্টার্স

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার বাংলাদেশের রাজশাহী স্টার্স

প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের বড় মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টার্স এফসি। দেশের মাটিতে অনুশীলন শুরু করে নিজেদের প্রস্তুতির জানান দিয়েছে দলটি। আন্তর্জাতিক মঞ্চে ভালো করার প্রত্যয় খেলোয়াড় ও কোচের কণ্ঠে।

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেয়ার’ হুমকি, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেয়ার’ হুমকি, গোপন নথি ফাঁস

মাঠের বাইরের এক অন্ধকার সত্য নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপে তারকা ফুটবলার লিওনেল মেসিকে বোমা মেরে হত্যার পরিকল্পনা এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে একাধিক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এফবিআই এবং আইপিসিসির গোপন নথি থেকে উন্মোচিত হয়েছে।