
শীতের আগাম সবজিতে বাজার সয়লাব, তবু দাম নিয়ে অসন্তোষ
শীতের আগাম সবজির আমদানিতে কমতি নেই কারওয়ান বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতকালীন সবজির বিপুল সরবরাহ হলেও পাইকারদের দাবি মুল্য উঠছে না খরচের। যদিও খুচরা বাজারে একই পণ্যের দামের তারতম্য প্রকারভেদে ১০-৩০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি খরচ বাড়ায় বেড়েছে সবজির দাম। দাম নিয়ন্ত্রণে রাখতে ক্রেতদের দাবি বাজার মনিটরিংয়ের।

ময়মনসিংহে কমেছে সবজির দাম; চড়া মাছ ও মুরগির বাজার
ময়মনসিংহের বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বেড়েছে। শিম, ফুলকপি, বাধাকপি, মুলা, শীত লাউ, গাজরসহ নানা ধরনের সবজির ব্যাপক আমদানি হওয়ায় দাম কমেছে।

ফুলকপি বনাম ব্রকোলি; পুষ্টিগুণে সেরা কোনটি? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ
শীতের বাজারে এখন সাদা ফুলকপি (Cauliflower) এবং সবুজ ব্রকোলির (Broccoli) জয়জয়কার। স্বাদে দুটিই অতুলনীয় হলেও স্বাস্থ্যের বিচারে কে এগিয়ে, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। পুষ্টিবিদদের মতে, দুটি সবজিই শরীরের জন্য আশীর্বাদ, তবে এদের গুণাগুণ এবং খাওয়ার ধরনে রয়েছে কিছু বিশেষ পার্থক্য।

সবজির চারা চাষে সফল যশোরের কৃষক
শীতকালীন সবজি উৎপাদন না করে শুধু সবজির চারা চাষ করছেন যশোরের আব্দুলপুরের কয়েকশো কৃষক। বিশেষ ব্যবস্থাপনায় প্রায় ৩০ কোটি উন্নত মানের সবজির চারা উৎপাদন হচ্ছে এখানে, যার বাজার মূল্য ২৫ কোটি টাকারও বেশি। এখানকার উৎপাদিত সবজি চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

রাজধানীর বাজারে উঠছে শীতের সবজি, সরবরাহ বাড়ায় স্বস্তিতে ভোক্তারা
রাজধানীতে উষ্ণ আবহাওয়ার মধ্যেই বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। কাওরানবাজারে, সরবরাহ কিছুটা বাড়ায় ভোক্তাদের নাগালে আসতে শুরু করেছে সবজির বাজার।

ধামরাইয়ে শীতকালীন সবজির বাম্পার ফলন
ধামরাইয়ে শীতকালীন সবজির বাম্পার ফলন পেয়েছেন চাষিরা। চাহিদা থাকায় মিলছে ভালো দামও। তবে কিছু জমিতে পোকার আক্রমণে লোকসানে পড়েছেন কেউ কেউ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় সবজিতে লাভবান হওয়ার প্রত্যাশা কৃষকদের।

শীতকালীন সবজির সরবরাহ বেড়ে কমেছে দাম, লোকসানে কৃষক
মানিকগঞ্জের সবজির আড়তগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। গত পাঁচদিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম কমেছে ১৫ টাকা পর্যন্ত। এমন চিত্র দেখা গেছে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে।

শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা
আগাম শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা। ফসল ওঠার সময় পেরিয়ে গেলেও গাছে ফুল আসেনি। মাঠেই পচে নষ্ট হচ্ছে পাতা ও কাণ্ড। চাষিদের অভিযোগ, সিনজেনটা কোম্পানির বীজ যারা ব্যবহার করেছেন তারাই এমন ক্ষতির মুখে পড়েছেন। ফলন বিপর্যয়ে ওই বীজ কোম্পানিকেই দুষছেন তারা। এ নিয়ে কৃষি বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তেও বীজের সমস্যাকে দায়ী করছেন কর্মকর্তারা।

শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাজশাহীর চাষিরা
মৌসুম ভেদে বছরজুড়ে রাজশাহীর সব উপজেলাতেই সবজির আবাদ হয়। বেশি লাভজনক ও উৎপাদনে কম সময় লাগায় মৌসুমের এ সময়ে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত থাকে চাষিরা। আর এসব সবজি শীত শুরুর আগেই বাজারে উঠে, তাতে চাহিদা আর দাম দু'টোই ভালো পাওয়ার আশা চাষিদের। চলতি মৌসুমে জেলায় সবজি চাষে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

ফেনীতে প্রবাসী-যুবকরা ঝুঁকছেন সবজি চাষে
কৃষিতে প্রযুক্তির প্রসার ও ভালো মানের বীজ ব্যবহারে ফেনীতে বাড়ছে সবজির আবাদ। ভালো ফলন ও দাম পাওয়ায় চাষাবাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাস ফেরত, ব্যবসায়ী, শিক্ষিত যুবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

চরে উৎপাদিত কাঁচামরিচ যাচ্ছে ইউরোপ
সবজির ভান্ডারখ্যাত ময়মনসিংহের চরাঞ্চল থেকে প্রথমবারের মতো কাঁচামরিচ রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। রপ্তানির জন্য কাঁচামরিচ দিচ্ছেন বোরোরচরের তালিকাভুক্ত ২০ জন কৃষক। কাঁচামরিচ ছাড়াও এই অঞ্চল থেকে ধীরে ধীরে অন্যান্য সবজিও রপ্তানি করা হবে বলে জানান রপ্তানিকারকরা।

দিনাজপুরে রঙিন ফুলকপি চাষে বিপ্লব
প্রথমবারের মতো দিনাজপুরে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষে করে সাড়া ফেলেছেন স্থানীয় কৃষকরা। আর কম খরচে বেশি লাভ ও পুষ্টিগুণসম্পন্ন হওয়ায় আগ্রহ বাড়ছে এ অঞ্চলের চাষীদের।