শিম ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৩০থেকে ৫০টাকা, ফুলকপি-বাধাকপি ৩০ থেকে ৪০টাকা, শীত লাউ ৩০ থেকে ৪০টাকা, কাঁচামমরিচ ৩০ থেকে ৬০টাকা, শসা ৩০ থেকে ৪০টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বেড়েছে পাকা টমেটোর দাম। সবজির দাম কমায় স্বস্তিতে ক্রেতারা।
এদিকে বাজারে বেড়েছে মাছের দামও। বিক্রেতারা কম বললেও ক্রেতারা বলছেন চাষের মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০টাকা। সবচে বেশী বেড়েছে দেশীয় জাতের ছোট মাছের দাম।
বয়লার ও সোনালী মুরগির মাংসের দাম কেজিতে ১০ থেকে ২০টাকা বেড়েছে। তবে খাসি ও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।





