
দিল্লির বায়ুমান সূচক ৪০০; স্বাস্থ্যঝুঁকিতে তিন কোটি মানুষ
দীপাবলির আতশবাজি উৎসবের পর আবারও তীব্র ধোঁয়াশায় ছেয়ে গেছে দিল্লি। আজ (সোমবার, ৯ নভেম্বর) সকালে ভারতের রাজধানী নগরীতে বায়ু মান সূচক পৌঁছায় ৪০০তে। গুরুতর দূষণে স্বাস্থ্যঝুঁকিতে তিন কোটির বেশি বাসিন্দা। তবে দূষণের তীব্রতা আরও অনেক মারাত্মক পর্যায়ে, বলছেন বিরোধীরা। দিল্লির অনেক জায়গায় বায়ু মান তিন হাজার একিউআইতে পৌঁছেছিল দাবি করে, বিজেপি-নেতৃত্বাধীন দিল্লি সরকারের বিরুদ্ধে কারচুপি করে প্রকৃত পরিস্থিতি গোপনের অভিযোগ আম আদমি নেতার।

দিল্লির বায়ুমান সূচক ৭০০ ছাড়ালো; বিমানবন্দরে সতর্কতা
ভারী ধোঁয়াশার কবলে ভারতের রাজধানী দিল্লি। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) বিশ্বের সবচেয়ে দূষিত নগরীটিতে বায়ুমান সূচক ৭০০ পার করে যায়। দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি নেমে যাওয়ায় সতর্কতা জারি করেছে দিল্লি বিমানবন্দর। দূষণ নিয়ন্ত্রণ ও বাতাসের মান রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দল ও পরিবেশবিদরা।

বায়ু দূষণে শীর্ষে দক্ষিণ এশিয়ার তিন শহর
বাতাসে দূষণের মাত্রা চরমে। আজ (শনিবার, ১৬ নভেম্বর) বায়ু দূষণে শীর্ষে দক্ষিণ এশিয়ার তিন শহর দিল্লি, লাহোর ও ঢাকা। টানা চতুর্থদিন বাতাসের মান গুরুতর থাকায় পেট্রোল ও ডিজেলচালিত চার চাকার যান চলাচল নিষিদ্ধ করেছে দিল্লি। নির্দেশ অমান্যে গুণতে হবে ২০ হাজার রুপি জরিমানা। অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাবে বড় বড় সব শহরে জারি করা হয়েছে কঠোর লকডাউন। বৃষ্টির জন্য বিশেষ নামাজে প্রার্থনা করেছেন লাখো মুসল্লি।