
আমেরিকায় তুষারঝড় ‘ব্লিজার্ড ২৬’: ১০ হাজার ফ্লাইট বাতিল, ৪ কোটি মানুষ গৃহবন্দি
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে এক প্রলয়ঙ্কারি শক্তিশালী শীতকালীন তুষারঝড়, যা এরইমধ্যে ‘ব্লিজার্ড ২৬’ নামে পরিচিতি পেয়েছে। গত ১০ বছরের মধ্যে ভয়াবহতম এই তুষারঝড়ে নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং ম্যাসাচুসেটসসহ বিস্তীর্ণ এলাকা এখন কয়েক ফুট তুষারের নিচে। স্থানীয় সময় গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চার কোটিরও বেশি মানুষ বর্তমানে ব্লিজার্ড সতর্কতার অধীনে রয়েছেন।

টাঙ্গাইলে ২১ ঘণ্টার চেষ্টায় গ্যাসের পাইপ লাইন মেরামত, পরিস্থিতি স্বাভাবিক
টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরে ২১ ঘণ্টার চেষ্টায় ফেটে যাওয়া গ্যাসের পাইপ লাইন মেরামত করা হয়েছে। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে গ্যাস সঞ্চালন স্বাভাবিক হয়েছে।

১০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি টাঙ্গাইলের গ্যাস সরবরাহ, ভোগান্তি চরমে
টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পার হলেও তা সচল করতে পারেনি কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তি পড়েছেন গ্রাহকরা। তবে ১১ ঘণ্টা পর পল্লী বিদ্যুতের ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

শাহজিবাজার উপকেন্দ্রে আগুন: ১৬ ঘণ্টা পর আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলা ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। আজ (শুক্রবার, ১ আগস্ট) বেলা ১১টার দিকে শহর ও কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয় বলে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ জানান।

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিডে আগুন, পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শাহজিবাজার উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই গ্রামের ৩ শ্রমিকের মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় ভুট্টারক্ষেতে ভুট্টা ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত হয়েছে। আজ (বুধবার, ৪ জুন) সকালে ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করতে গেলে বিদ্যুতের পড়ে থাকা তার মাটিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই এলাকার শ্রমিক জামিদুল ইসলাম (২৩)।

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে শঙ্কায় চট্টগ্রামের ব্যবসায়ীরা
গ্রীষ্মের শুরুতে চট্টগ্রামে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও পুরো রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কিত বিপনীবিতান ও কারখানা মালিকরা। যদিও পিডিবির দাবি, ন্যাশনাল গ্রিড থেকে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ মিলছে, তাই চাহিদা বাড়লেও সংকট হবে না। তবে গ্রাহকের লাইনের ত্রুটি মেরামতের কারণে কোথাও লোডশেডিং হলেও তা সাময়িক বলছেন কর্মকর্তারা।

বিদ্যুৎ সাশ্রয়ে এসি ২৫-২৬ ডিগ্রিতে রাখার নির্দেশ, অমান্য করলে শাস্তি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এয়ারকন্ডিশনের তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রিতে রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ শাস্তির আওতায় আনার কথাও জানান তিনি। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে এই কথা বলেন তিনি।

শিগগিরই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি
গরমের চাহিদা মেটাতে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি গ্রুপ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাস ধরে এই সরবরাহ আংশিকভাবে বন্ধ ছিল।

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতদ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। এ সময় দেশি-বিদেশি মিডিয়া কর্মীরা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বলে জানানো হয়।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় পাশে দাঁড়ানোর ঘোষণা ক্যালিফোর্নিয়া গভর্নরের
সুনামি সতর্কতা তুলে নিলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাসিন্দাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। জানান, অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলের উপকূলীয় শহরগুলোতে সাত মাত্রার ভূমিকম্পের আঘাতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, সুনামি সতর্কতা তুলে নেয়া হলেও উপকূলে তীব্র জোয়ার আঘাত হানার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ
ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। বকেয়া বিল বিতর্কের মধ্যেই এ পদক্ষেপ, যদিও কারণ হিসেবে ঢাকা বলছে- শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা কম। সরকারি সূত্রে বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে উল্লিখিত বিদ্যুতের দাম আরও কমাতে চায় বাংলাদেশ।