বিমান-বাংলাদেশ
অপারেশনাল চাপ-সীমিত বহর-আর্থিক লাভের অভাবেই বন্ধ ম্যানচেস্টার রুট: বিমান বাংলাদেশ

অপারেশনাল চাপ-সীমিত বহর-আর্থিক লাভের অভাবেই বন্ধ ম্যানচেস্টার রুট: বিমান বাংলাদেশ

ঢাকা-সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্তের কারণ হিসেবে অপারেশনাল চাপ, সীমিত বহর এবং দীর্ঘপথের রুটসহ আর্থিক লাভের অভাবের কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত করল বিমান বাংলাদেশ

ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত করল বিমান বাংলাদেশ

উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তার কারণে ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (রোববার, ৪ জানুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

২৫ ডিসেম্বর পর্যাপ্ত সময় নিয়ে বের হতে যাত্রীদের অনুরোধ বিমানের

২৫ ডিসেম্বর পর্যাপ্ত সময় নিয়ে বের হতে যাত্রীদের অনুরোধ বিমানের

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ওইদিন বিমানবন্দর এলাকায় ব্যাপক লোকসমাগম ও যানজট হবে। সে কারণে যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় বিমান।

হিমঘরে হাদির মরদেহ; মিছিলসহ নেয়া হবে জানাজায়

হিমঘরে হাদির মরদেহ; মিছিলসহ নেয়া হবে জানাজায়

শহিদ ওসমান হাদির মরদেহ জন্মভূমির মাটি ছুঁয়ে ঠাঁই পেয়েছে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে। গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশের ফ্লাইটে জাতীয় পতাকায় জড়িয়ে তার কফিন এসে পৌঁছায় দেশে। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। তার আগে হিমঘর থেকে সহযোদ্ধাদের সঙ্গে মিছিলসহ তার মরদেহ নেয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে।

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহবাহী বিমান

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহবাহী বিমান

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে শরিফ ওসমান হাদির মরদেহবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়ন করেছে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমানের ফ্লাইটটি উড্ডয়ন করে। নির্ধারিত সময়ের আগে বিকেল ৫টা ৪৬ মিনিটে ঢাকায় অবতরণ করবে বলে জানা গিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত

নেপালে উদ্ভূত পরিস্থিতি, নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের ঢাকা–কাঠমান্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

তিনদিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর পৌঁছান।

বিমানে বোমার গুজব, তল্লাশিতে কিছুই মেলেনি

বিমানে বোমার গুজব, তল্লাশিতে কিছুই মেলেনি

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার হুমকির ঘটনায় সৃষ্টি হওয়া উৎকণ্ঠার অবসান ঘটেছে। তল্লাশি শেষে নিশ্চিত হওয়া গেছে, উড়োজাহাজে কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এটি ছিল একটি ‘ফেইক কল’। এমনটাই জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর।

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক; নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উড্ডয়ন স্থগিত

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক; নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উড্ডয়ন স্থগিত

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার হুমকিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উদ্বেগ ও সতর্কতা সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার, ১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও, উড্ডয়নের আগে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে উড়োজাহাজটিতে বোমা রয়েছে।

দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ধাক্কা দিয়েছে লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (মঙ্গলবার, ১ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট স্থগিত

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট স্থগিত

আগামী ১ জুন থেকে এয়ারলাইনসের ঢাকা-নারিতা রুটের ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ (রোববার, ১৮ মে) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বিমান বাংলাদেশের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। হুমকির পর আজ (বুধবার, ২২ জানুয়ারি) সকাল ৯টার পর ফ্লাইটটি ২৫০ যাত্রী নিয়ে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।