বিসিবি
‘আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী’—সাকিব ইস্যুতে অবস্থান বদলের ইঙ্গিত আসিফ আকবরের

‘আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী’—সাকিব ইস্যুতে অবস্থান বদলের ইঙ্গিত আসিফ আকবরের

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর সাকিব আল হাসানকে ঘিরে নিজের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।

ক্রীড়াঙ্গনে অ্যাডহক কমিটির দাপট, নির্বাচিত নেতৃত্বের অপেক্ষায় ৫০ ফেডারেশন

ক্রীড়াঙ্গনে অ্যাডহক কমিটির দাপট, নির্বাচিত নেতৃত্বের অপেক্ষায় ৫০ ফেডারেশন

জুলাই গণঅভ্যুত্থানের ২ বছরেও পূর্ণাঙ্গ নেতৃত্ব পায়নি দেশের প্রায় ৫০টি ফেডারেশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়া সবই কার্যক্রম পরিচালনা করছে অ্যাড-হক কমিটির মাধ্যমে। ফেডারেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্তরা অবশ্য এমন পরিস্থিতির জন্য দায় দিচ্ছেন বিগত দিনের সংস্কৃতির জন্য।

মালয়েশিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি দল ঘোষণা বিসিবি

মালয়েশিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি দল ঘোষণা বিসিবি

দু’টি টি–টুয়েন্টি আর তিনটি ৫০ ওভারের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সিরিজের দু’টি টি–টুয়েন্টি ম্যাচের জন্য আজ সেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট বোর্ডের সভা আগামীকাল

ক্রিকেট বোর্ডের সভা আগামীকাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভা আগামীকাল। প্রায় দুই মাস পর বিসিবি কার্যালয়ে নিয়মিত বৈঠকে বসছেন পরিচালকরা। বিপিএল, ওয়ানডে অধিনায়কের পরিবর্তন এবং নারী ক্রিকেটসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে।

ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ!

ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ!

ওয়ানডে অধিনায়কের পদ হারাতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। অ্যাওয়ে সিরিজগুলোতে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন নেতৃত্ব খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকালের (বুধবার, ২৯ জুলাই) বোর্ড সভা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও সবই নির্ভর করছে বোর্ড সভাপতি তামিম ইকবালের সিদ্ধান্তের ওপর।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন ও মেহেদিকে জরিমানার প্রস্তাব

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন ও মেহেদিকে জরিমানার প্রস্তাব

বাংলাদেশ ক্রিকেটে আবারও শৃঙ্খলা ইস্যু। আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন দাস ও শেখ মেহেদির বিরুদ্ধে আর্থিক জরিমানার প্রস্তাব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি।

বিপিএলকে বাণিজ্যিক মডেলে আনতে চায় বিসিবি

বিপিএলকে বাণিজ্যিক মডেলে আনতে চায় বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বাণিজ্যিক মডেলে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি ও বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা। সেই সঙ্গে উপযুক্ত ফ্র্যাঞ্চাইজ না পেলে বিপিএল না হওয়ারও আভাস দিলেন তিনি।

বিসিবি সভাপতিকে পাশে পেলেন পুলিশি হেনস্তার শিকার নাঈম

বিসিবি সভাপতিকে পাশে পেলেন পুলিশি হেনস্তার শিকার নাঈম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনার পর নাঈমের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তামিম ইকবাল এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

বিসিবি কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত, দায়িত্ব বণ্টন পরিচালকদের মাঝে

বিসিবি কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত, দায়িত্ব বণ্টন পরিচালকদের মাঝে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে আজ (মঙ্গলবার, ৯ জুন)। প্রথম সভায় দায়িত্ব বণ্টন করা হয়েছে সব পরিচালকদের মাঝে।

বিসিবির গঠনতন্ত্র নিয়ে নতুন প্রশ্ন; এনএসসির ভূমিকা নিয়েও অভিযোগ

বিসিবির গঠনতন্ত্র নিয়ে নতুন প্রশ্ন; এনএসসির ভূমিকা নিয়েও অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র কি শুধুই একটি কাগজ? নাকি আদতেই কোনো ক্ষমতা রাখে? নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরেই গঠনতন্ত্রের বাইরে গিয়ে সহ-সভাপতি নিয়োগ দিয়েছেন তামিম ইকবাল। সেই সঙ্গে সরকারি হস্তক্ষেপেও বারবারই গঠনতন্ত্রের আইনকে ফাঁকি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

অস্ট্রেলিয়াকে শক্তিশালী মেনে নিজেদের সেরাটা দিতে চান অধিনায়ক মিরাজ

অস্ট্রেলিয়াকে শক্তিশালী মেনে নিজেদের সেরাটা দিতে চান অধিনায়ক মিরাজ

দীর্ঘ দেড় দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আগামীকাল (মঙ্গলবার, ৮ জুন) মাঠে নামছে বাংলাদেশ। যদিও মাইটি অস্ট্রেলিয়ার এই দলে নেই বেশ কিছু বড় তারকা। তবুও প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

নির্বাচনের এক দিন পরই পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক মীর সীমান্ত

নির্বাচনের এক দিন পরই পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক মীর সীমান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের এক দিন পরই পদত্যাগ করেছেন পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি।