বাংলাদেশের ক্রিকেটে বোলার তৈরির পথটা বরাবরই কঠিন। তবে সেই কঠিন পথেই প্রতিভা খুঁজতে আবারও বড় পরিসরে ফিরছে ‘বোলার হান্ট’।
দীর্ঘ আট বছর পর শুরু হতে যাওয়া এই কার্যক্রমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান বোলারদের খুঁজে বের করা হবে। জেলা ও বিভাগীয় পর্যায়ে ট্রায়ালের মাধ্যমে যাচাই করা হবে তরুণদের দক্ষতা।
১৬-২৬ বছর বয়সী যেকোনো ক্যাটাগরির বোলারদের সুযোগ দেয়া হবে এবারের আয়োজনে। প্রথমবারের মত ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নিতে পারবেন বোলার হান্টে।
আরও পড়ুন:
ট্রায়াল শেষে সেরা প্রতিভাদের নিয়ে হবে পরবর্তী ধাপের কার্যক্রম। যেখানে থাকবেন বিসিবির অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশেষজ্ঞরা। অর্থাৎ মাঠের পারফরম্যান্সের পাশাপাশি প্রতিভার সঠিক পরিচর্যাও থাকবে পরিকল্পনায়।
তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে রবির অবদান অনেক। রিশাদ, ইবাদাতের মতো অনেক ক্রিকেটারই রবির প্রোগ্রাম থেকে উঠে এসেছে। এবার আমরা চাই, এই বোলার হান্ট থেকে আরও ৪ থেকে ৫ জন ভালো বোলার বের হয়ে আসুক।’
আট বছর পর বোলার হান্টে তাই নতুন স্বপ্ন। রিশাদ-ইবাদাতের পর এবার কার পালা?




