
‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অর্জন করেছে ইউএস-বাংলা
দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি ও বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ এই পুরস্কার দিয়েছে।

বিমান চলাচলে নতুন সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান
বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনার সৃষ্টি করার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি করছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
এ বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ (রোববার, ২১ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ৩০ বছরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কক্সবাজার বিমানবন্দরে পরীক্ষামূলক আন্তর্জাতিক ফ্লাইট শুরু
মিয়ানমারের ৩৪ বিজিপি-সেনা সদস্যকে বিমানে ফেরত পাঠানোর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আগামী জুনেই এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অভ্যন্তরীণ বিমান ও কার্গো চলাচল শুরু হলে সমৃদ্ধ হবে বগুড়ার কৃষি ও অর্থনীতি
বগুড়ায় সম্ভাবনার দুয়ার খুলেছে বেসামরিক বিমান চলাচলে। টাকার জোগান থাকলে এক থেকে দেড় বছরের মধ্যে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু করবে- বিমান বাহিনী প্রধানের এমন আশ্বাসের খবরে খুশি বগুড়াবাসী। অভ্যন্তরীণ বিমানের সাথে কার্গো বিমান ওঠানামা করলে বগুড়ার কৃষিশিল্প সমৃদ্ধ হবে এমনটি মনে করছেন উন্নয়ন অংশীদারিরা।